মোদীতে আপ্লুত সংখ্যালঘু ভোটব্যাঙ্ক, কত সংখ্যালঘু ভোট মিলবে এবার, খতিয়ান নকভির
কেন্দ্রের এনডিএ সরকারের উন্নয়নের রাজনীতির কাছে সমস্ত অশুভ শক্তির ভীতি প্রদর্শন ও কুৎসা-অপপ্রচার পরাজিত হয়েছে। আসন্ন লোকসভা নির্বাচনেই তার প্রমাণ মিলবে।
কেন্দ্রের এনডিএ সরকারের উন্নয়নের রাজনীতির কাছে সমস্ত অশুভ শক্তির ভীতি প্রদর্শন ও কুৎসা-অপপ্রচার পরাজিত হয়েছে। আসন্ন লোকসভা নির্বাচনেই তার প্রমাণ মিলবে। সমস্ত অপপ্রচার উড়িয়ে ৩০ থেকে ৩৫ শতাংশ সংখ্যালঘু ভোট পাবে বিজেপি। ২০১৯-এ বিজেপিই জয়ী হবে বলে দাবি করলেন কেন্দ্রীয়মন্ত্রী মুখতার আব্বাস নাকভি।

তিনি এদিন সংখ্যালঘু ভোটের একটা পরিসংখ্যান তুলে ধরেন। মুখতারা আব্বাস নাকভি বলেন, ২০১৪ সালে লোকসভা নির্বাচনে বিজেপি ভোট পেয়েছিল ১৮ থেকে ২০ শতাংশ। এবার সেই ভোট বেড়ে প্রায় দ্বিগুণ হবে। অন্তত ৩০ থেকে ৩৫ শতাংশ সংখ্যালঘু মানুষ ভোট দেবেন বিজেপিকে। কেন সংখ্যালঘু মানুষের একটা বড় অংশ বিজেপিকেই বেছে নেবেন, তার ব্যাখ্যাও দিয়েছেন মোদী সরকারের এই সংখ্যালঘু সম্প্রদায়ের মন্ত্রী।
নকভির যুক্তি, বিরোধীরা বিজেপি সম্পর্কে যে আশঙ্কার বাতাবরণ তৈরি করেছিল, এই চার বছরে তা দূর করা সম্ভব হয়েছে। দেশে কোনও বড় ধরনের দাঙ্গা হয়নি। বিরোধীরা যে এ ব্যাপারে মিথ্যা অপপ্রচার করেছিল, তা স্পষ্ট হয়ে গিয়েছে মানুষের কাছে। ফলে বিজেপি সরকারকে নিয়ে মানুষের ভয় দূর করা সম্ভব হয়েছে।
দেশ থেকে জঙ্গি ও সন্ত্রাসমূলক কাজকর্ম দূর করা সম্ভব হয়েছে। সাম্প্রদায়িক দাঙ্গামুক্ত করা সম্ভব হয়েছে দেশকে। ইউপিএ আমলে ৫৩০ জন মুসলিমকে জেলবন্দি করা হয়েছিল। বর্তমান বিজেপি সরকারের আমলে সেই সংখ্যাটা শূন্য। একইসঙ্গে জেলবন্দি ৫৩০ জনের ৯০ শতাংশকেই মুক্তি দেওয়া সম্ভব হয়েছে।
তারপর ২০১৪ সালে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সংখ্যালঘুদের উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বিরোধীদের কোনও কুৎসাই কাজে আসেনি। মানুষের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে বিজেপি মানেই উন্নয়ন, মোদী মানেই উন্নয়ন। তাই ২০১৯-এও আরও বেশি সংখ্যালঘু মানুষ বিজেপির উপর আকৃষ্ট হবে। সংখ্যালঘুদের অনেকেই বুঝতে শুরু করেছে বিজেপি সাম্প্রদায়িক নয়, ওসব বিরোধীদের প্রচারমাত্র। ২০১৯-এই তাই মানুষ জবাব দেবে বিরোধীদের। কুৎসা উড়িয়ে দিল্লির কুর্সিতে আবারও বসবেন নরেন্দ্র মোদী।












Click it and Unblock the Notifications