বিজেপির শক্তি আরও হ্রাস পাবে এবার নির্বাচনে, সঙ্কট বাড়বে ২০২২ সালের পর
রাজ্যসভায় বিজেপির সদস্য সংখ্যা ২৬ মার্চের পরে সামান্য হলেও হ্রাস পেতে চলেছে। তবে বিজেপির পক্ষে উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে ২০২২ সাল।
রাজ্যসভায় বিজেপির সদস্য সংখ্যা ২৬ মার্চের পরে সামান্য হলেও হ্রাস পেতে চলেছে। তবে বিজেপির পক্ষে উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে ২০২২ সাল। ২৬ মার্চ রাজ্যসভা নির্বাচনে বিজেপি তিনটি আসন হারাতে চলেছে, তবে এই হার সংসদের উচ্চসভায় কেন্দ্রের শাসক দলের কার্যকারিতার উপর প্রভাব ফেলবে না।

২৬ মার্চ ১৭টি রাজ্যে ৫৫টি আসনে রাজ্যসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে এপ্রিল মাসে ৫১টি আসন খালি পড়ে এবং চার সদস্য ইতিমধ্যে পদত্যাগ করেছেন। ৫৫টি আসনের মধ্যে ১৫টি বিজেপির হাতে রয়েছে। তার মধ্যে ১২টি আসনে জয়লাভ করতে পারে বিজেপি।
কংগ্রেসশাসিত রাজস্থান এবং মধ্যপ্রদেশের দুটি এবং বিহারের একটিতে হেরে যাবে বিজেপি। অন্যদিকে কংগ্রেসের ১১টি আসন রয়েছে। তবে তার সংখ্যা কমে নয় হবে, কারণ তার মধ্যে দুটি আসন বিজেপিশাসিত রাজ্য হিমাচল ও হরিয়ানাতে রয়েছে।
এই নির্বাচনের ফলে বর্তমানে ২৩৯ সদস্যের রাজ্যসভায় বিজেপির সংখ্যা ৮২ থেকে কমে ৭৯-তে নেমে আসবে। তবে বিজেপি এবং তার এনডিএর শরিক এআইএডিএমকে, জেডিইউ, শিরোমণি অকালি দল, অসম গণ পরিষদ, বোড়োল্যান্ড পিপলস ফ্রন্ট, সিকিম ডেমোক্র্যাটিক ফ্রন্ট এবং রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার সদস্যদের নিয়ে উচ্চসভায় ১০৭ জন সদস্য থাকবেন।
এনডিএ-র সঙ্গে চারজন নির্দল এবং তিনজন মনোনীত সংসদ সদস্যের সমর্থনও রয়েছে। এবং ওয়াইএসআরসিপি, তেলঙ্গানা রাষ্ট্র সমিতি বা টিআরএস, নাগা পিপলস ফ্রন্ট এবং বিজেডির মতো 'বন্ধুত্বপূর্ণ বিরোধী দলগুলি'ও রয়েছে। ফলে বিজেপির ম্যাজিক ফিগার পেরিয়ে যেতে কোনও অসুবিধা হবে না।












Click it and Unblock the Notifications