কে হবেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? ৪ রাজ্যে জেতায় চাবিকাঠি বিজেপির হাতে
চার রাজ্যে বিধানসভা নির্বাচনে (Assembly Election) জয়ে শুধু সেইসব রাজ্যে বিজেপি (BJP) ক্ষমতা দখলই করল না, রাজ্যসভাতেও (rajyasabha) তাদের আসন সংখ্যা বৃদ্ধিতে এই জয় সাহায্য করবে। অন্যদিকে লোকসভার মতো রাজ্যসভাতেও কংগ্রে
চার রাজ্যে বিধানসভা নির্বাচনে (Assembly Election) জয়ে শুধু সেইসব রাজ্যে বিজেপি (BJP) ক্ষমতা দখলই করল না, রাজ্যসভাতেও (rajyasabha) তাদের আসন সংখ্যা বৃদ্ধিতে এই জয় সাহায্য করবে। অন্যদিকে লোকসভার মতো রাজ্যসভাতেও কংগ্রেস(congress) বিরোধী দলের মর্যাদা হারাবে কিনা, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। অন্যদিকে বিজেপির এই জয় জুলাইয়ে রাষ্ট্রপতি (president) নির্বাচনেও গেরুয়া শিবিরকে সাহায্য করতে চলেছে।

রাজ্যসভা নির্বাচনেও প্রভাব
৪ রাজ্য বিধানসভা নির্বাচনে জয়ের প্রভাব পড়তে চলেছে রাজ্যসভাতেই। তাৎক্ষনিক প্রভাব পড়তে চলেছে ৩১ মার্চের রাজ্যসভা নির্বাচনে। আপের জয়ে পঞ্জাব থেকে রাজ্যসভার অধিকাংশ আসন এখন তাদের দখলেই যাবে।

প্রভাব রাষ্ট্রপতি নির্বাচনে
জুলাইয়ে রয়েছে রাষ্ট্রপতি নির্বাচন। রাষ্ট্রপতি নির্বাচিত হন রাজ্যসভা ও লোকসভার ৭৭৬ জন সাংসদ, এবং বিভিন্ন বিধানসভার ৪১২০ জন বিধায়কের দ্বারা। রাষ্ট্রপতি নির্বাচনে ইলেক্টোরাল কলেজের মোট ভোটমূল্য ১০,৯৮, ৯০৩। এর মধ্যে বিজেপির ভোট মূল্য অর্ধেকের ওপরে চলে গিয়েছে।
প্রত্যেক সাংসদের ভোটমূল্য ৭০৮। তবে বিধায়কদের ভোটমূল্য বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে আলাদা। এর মধ্যে উত্তর প্রদেশের বিধায়কদের ভোটমূল্য সব থেকে বেশি ২০৮। উত্তর প্রদেশে বিজেপি এবং তাদের সহযোগীরা ২৭০ টির বেশি আসনে জয় পয়েছে। ফলে সেই সুবিধা বিজেপি তথা এনডিএ পেতে চলেছে রাষ্ট্রপতি নির্বাচনে।

রাষ্ট্রপতি পদপ্রার্থী নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি বিজেপি তথা এনডিএ
বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে দ্বিতীয়দফার জন্য মনোনয়ন দেওয়া হবে কিনা তা নিয়ে যেমন বিজেপি সিদ্ধান্ত নেয়নি, আবার অন্যদিকে উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুকে নিয়েও সেরকম কোনও সিদ্ধান্তের কথা জানা যায়নি। প্রসঙ্গত উল্লেখ্য এখনও পর্যন্ত রাজেন্দ্র প্রসাদ রাষ্ট্রপতি নির্বাচনে দুবার নির্বাচিত হয়েছিলেন।
সূত্রের খবর অনুযায়ী, বিজেপি নেতৃত্বের তরফে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রাথমিকভাবে বিভিন্ন নাম নিয়ে আলোচনা চললেও, এব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

ছোট দলগুলির ওপরে নির্ভরতা কমেছে
চার রাজ্যে জয়ে রাষ্ট্রপতি নির্বাচনে বিভিন্ন ছোট দলগুলির ওপরে বিজেপির নির্ভরতা অনেকটাই কমেছে। এর মধ্যে রয়েছে অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর কংগ্রেস এবং ওড়িশার বিজেডির মতা দলগুলি। তবে সূত্রের খবর অনুযায়ী, এনডিএ-র তরফে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী ঠিক করতে সমর্থক দলগুলির সঙ্গে কথা বলবে।
বিরোধী দলগুলি রাষ্ট্রপতি পদে প্রার্থী দেওয়ার চেষ্টা করলেন, পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের খারাপ ফল সেই জায়গায় বাধা হয়ে দাঁড়িয়েছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল, এমকে স্ট্যালিন, উদ্ধব ঠাকরে এবং কে চন্দ্রশেখর রাওয় এব্যাপারে কী সিদ্ধান্ত নেন এখন সেটাই দেখার।












Click it and Unblock the Notifications