'২০১৪ সালের চেয়েও বেশি আসন পাব', দিল্লির বৈঠকে বুক ঠুকে ঘোষণা অমিত শাহের

অমিত শাহ জানিয়ে দিলেন, ২০১৯ সালের ভোটে বিজেপি ফের একবার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরবে।

নয়াদিল্লিতে গুরুত্বপূর্ণ দলীয় বৈঠক করল ভারতীয় জনতা পার্টি। দলের জাতীয় কার্যকরী সমিতির বৈঠকও রয়েছে। সেখানে বিভিন্ন রাজ্যে বিধানসভা ভোট তো বটেই, আগামী বছরের লোকসভা ভোট নিয়েও নিশ্চিতভাবে আলোচনা ও রণকৌশল ঠিক হবে। সেখানেই জোর গলায় অমিত শাহ জানিয়ে দিলেন, ২০১৯ সালের ভোটে বিজেপি ফের একবার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরবে।

২০১৪ সালের চেয়েও বেশি আসন পাব, দিল্লির বৈঠকে বুক ঠুকে ঘোষণা অমিত শাহের

বিজেপির বৈঠকে সঙ্কল্প করা হয়েছে যাতে বিজেপি ফের একবার শুধু ক্ষমতায় আসা নয়, ২০১৪ সালের থেকেও বেশি আসন নিয়ে ক্ষমতায় আসতে পারে। গত লোকসভা ভোটে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি প্রথমবার কেন্দ্রে ক্ষমতায় আসে। সেটারই পুনরাবৃত্তি করতে মরিয়া অমিত শাহরা।

এদিন শনিবার বিভিন্ন রাজ্যের বিজেপি নেতৃত্ব ও কর্মকর্তাদের নিয়ে বৈঠক হয়েছে। সেখানে 'অজেয় বিজেপি' স্লোগান তোলা হয়েছে। আসন্ন পাঁচটি রাজ্যে বিধানসভা ভোটে বিজেপি যাতে জয় পায় সেটা নিশ্চিত করতে বলা হয়েছে। রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিসগড়ে ভোট তো বটেই পাশাপাশি তেলাঙ্গানার ভোট নিয়েও অতিরিক্ত জোর দেওয়া হয়েছে।

দলীয় সূত্রে দাবি করা হয়েছে, ২০১৪ সালের চেয়ে বেশি আসনে আসন্ন ভোটে জয়ী হবে বলে বিজেপি আত্মবিশ্বাসী। লোকসভা ভোটের আর বাকী মাত্র ৮ মাস। তার আগেই রণকৌশল চূড়ান্ত করে পরপর কয়েকটি বিধানসভা ভোটের পর লোকসভার ময়দানে নেমে পড়বে বিজেপি। প্রচারে কেন্দ্রের সাফল্য ও নরেন্দ্র মোদীর নেতৃত্বের কথা সর্বাগ্রে থাকবে।

প্রসঙ্গত, এই বৈঠকে তেলের বর্ধিত দাম নিয়ে সারা দেশে অসন্তোষকে কীভাবে বিজেপি মোকাবিলা করবে তা নিয়েও আলোচনা হবে। যে হারে দাম বাড়ছে তাতে বিজেপি তথা কেন্দ্র সম্পর্কে মানুষের মনে বিরূপ ধারণা তৈরি হচ্ছে। আসন্ন ভোটের আগে তা কোনওভাবেই কাম্য নয় বিজেপির কাছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+