২০২৫-এ বিহারের ক্ষমতায় বিজেপি! দাঙ্গাবাজদের ঝোলানো হবে উল্টো করে, আত্মবিশ্বাসী অমিত শাহের হুঁশিয়ারি
সাসারামে হিংসার ঘটনা ঘটেছে। যার জন্য তাঁর সাসারাম সফর বাতিল হয়েছে। অন্যদিকে বিহার শরিফেও হয়েছে হিংসার ঘটনা। যা নিয়ে বিহারের নীতীশ কুমার সরকারকে তীব্র নিশানা করেছেন অমিত শাহ। এদিন তিনি নওয়াদার সভা থেকে দলের কর্মী-সমর্থকদের বলেছেন, বিজেপি বিহারে সরকার গঠন করলে দাঙ্গাকারীদের উল্টো করে ঝুলিয়ে দেওয়া হবে।

বিহারে সব আসনে জয় পাবে বিজেপি
এদিন নওয়াদার হিসুয়ার সভায় অমিত শাহ বলেন, বিহারের জনগণ ২০২৪-এর সাধারণ নির্বাচনে সবকটি আসনে অর্থাৎ ৪০ টি আসনেই জয়ী করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তিনি বলেছেন, কংগ্রেস, জেডিইউ, আরজেডি অযোধ্যায় রামমন্দির তৈরির বিরোধিতা করেছিল। কিন্তু সেখানেই মোদী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।

তৃতীয়বার প্রধানমন্ত্রী হবেন মোদী
অমিত শাহ এদিন দাবি করেছেন, দেশের মানুষ নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তিনি বলেন, এটি হলে নীতীশ কুমারের আর প্রধানমন্ত্রী হওয়া হবে না। প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ভঙ্গ হলে, তিনি উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রতিশ্রুতি রাখতে পারবেন না।

তুষ্টির রাজনীতি থেকে সন্ত্রাসবাদ
এদিন অমিত শাহ অভিযোগ করেছেন, লালুপ্রসাদ যাগব এবং নীতীশ কুমার তুষ্টির রাজনীতি করছেন। যা থেকে সন্ত্রাসবাদ সূচনা হচ্ছে। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তুলনায় তিনি বলেছেন, জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল করেছিলেন।

নীতীশ কুমারের জন্য দরজা বন্ধ
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বিজেপি কখনই নীতীশ কুমারের সঙ্গে হাত মিলিয়ে চলতে পারবে না। তাঁর অভিযোগ নীতীশ কুমার জাতপাতের বিষ ছড়িয়েছেন। অন্যদিকে তিনি বিহারে জঙ্গলরাজের অগ্রদূত লালুপ্রসাদ যাদবের সঙ্গে হাত মিলিয়েছেন। যে কারণে নীতীশ কুমারের জন্য বিজেপির দরজা সবসময়ের জন্য বন্ধ হয়ে গিয়েছে।

বিহারে ফিরবে স্বাভাবিক অবস্থা
বিহারের হিংসার ঘটনা উল্লেখ করে অমিত শাহ এদিন বলেছেন, তিনি ঈশ্বরের কাছে প্রার্থনী করছেন, যেন বিহারে শীঘ্রই স্বাভাবিক অবস্থা ফিরে আসে। তিনি বলেন, যখন তিনি রাজ্যপালের সঙ্গে কথা বলেছেন, সেই সময় লালন সিং ক্ষুব্ধ হয়ে প্রশ্ন করেছিলেন কেন তিনি (অমিত শাহ) বিহার নিয়ে বিরক্ত। উত্তরে তিনি বলেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ায় বিহারের আইনশৃঙ্খলা তাঁর কাছে উদ্বেগের।












Click it and Unblock the Notifications