বিজেপিকে 'হুমকি নয়, অভিশাপ' দিলেন টিডিপি সাংসদ জয়দেব গালা
টিডিপি সাংসদ জয়দেব গালা বলেন, অন্ধ্রের মানুষের সঙ্গে প্রতারণা করলে অন্ধ্রপ্রদেশ বিজেপিকে প্রত্যাখ্যান করবে, যেভাবে কংগ্রেসকে ছুঁড়ে ফেলেছিল।
লোকসভায় অনাস্থা প্রস্তাব পেশ করতে গিয়ে প্রধানমন্ত্রীকে অভিশাপ দিলেন টিডিপি সাংসদ জয়দেব গালা। তিনি বলেন মোদী এখন অন্য সুরে গাইছেন, তা অন্ধ্রের মানুষ দেখছে। তারা পরের ভোটেই এর জবাব দেবে।

তিনি বলেন প্রতারিত হওয়ায় এর আগে কংগ্রেসকে ছুঁড়ে ফেলেছিল অন্ধ্রের মানুষ। বিজেপিও ছাড় পাবে না। তাদেরকেও প্রত্যাখ্যান করবে অন্ধ্রপ্রদেশ। গুন্টুরের সাংসদ বলেন এটা কোনও হুমকি নয় এটা একটা অভিশাপ।
জবাবি ভাষণে অবশ্য মধ্যপ্রদেশের বিজেপি প্রধান রাকেশ সিং বলেন, গালা কংগ্রেস শিবিরে গিয়ে দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই নিজের উপরেই অভিশাপ ডেকে এনেছেন। তিনি বলেন কর্ণাটকের কুমারস্বামীর কথা। দিনকয়েক আগে কেঁদে ফেলে কুমারস্বামী বলেছিলেন তাঁর মুখ্যমন্ত্রিত্ব বিষপানের মতো। সেই কথা উল্লেখ করে তাঁর কটাক্ষ, কংগ্রেসের সঙ্গই অভিশপ্ত।












Click it and Unblock the Notifications