ত্রিপুরায় কামব্যাকের সম্ভাবনা ক্ষীণ সিপিএম বা কংগ্রেসের, পাল্লাভারী বিজেপিরই

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় প্রায় হাসিল করেই ফেলেছে বিজেপি। যে ক’টি কেন্দ্রে ভোট হয়েছে, তার গণনাতেও বিপুল জয়ের প্রত্যাশী বিজেপি। সিপিএম বা কংগ্রেস যথারীতি দ্বিতীয় স্থানের লড়াইয়ে সামিল।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় প্রায় হাসিল করেই ফেলেছে বিজেপি। যে ক'টি কেন্দ্রে ভোট হয়েছে, তার গণনাতেও বিপুল জয়ের প্রত্যাশী বিজেপি। সিপিএম বা কংগ্রেস যথারীতি দ্বিতীয় স্থানের লড়াইয়ে সামিল। বিরোধী শিবিরের আশঙ্কা পঞ্চায়েত ভোটে সঠিক জনমত পাওয়া যাবে না। কারণ বিপুল সংখ্যক ভোটার ভোট দিতে পারেননি।

ত্রিপুরায় কামব্যাকের সম্ভাবনা ক্ষীণ সিপিএম বা কংগ্রেসের, পাল্লাভারী বিজেপিরই

এবার ত্রিপুরা পঞ্চায়েতের মোট ৬৬৪৬টি আসনের মধ্যে মাত্র ৯৯৪টি আসনে ভোট হচ্ছে। এর মধ্যে ৫৯১টি গ্রাম পঞ্চায়েতের ৬১১১টি আসনের মধ্যে ৮৩৩টি আসন, ৩৫টি পঞ্চায়েত সমিতির ৪১৯টির মধ্যে ৮২টি আসন এবং ৮টি জেলা পরিষদের ১১৬টি আসনের মধ্যে ৭৯টি আসনে ভোট গ্রহণ হয়েছে।

বাকি ৮৬ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে বিজেপি। মাত্র ১৪ শতাংশ আসনে ভোট গণনার চলছে। অভিযোগ, বাড়ি বাড়ি গিয়ে হুমকি, বুথ কেন্দ্রে ভোটারদের বাধা দেওয়ার মতো ঘটনা একছার ঘটেছে। ত্রিপুরার ভোটদানের এমন অনেক ছবি সোশাল মিডিয়ায় ভাইরালও হয়েছে। সেইসঙ্গে সমালোচনার ঝড় বইতে শুরু করেছে।

ত্রিপুরায় দু-দশক রাজত্ব করার পর ক্ষমতা হারিয়েছে সিপিএম। পরিবর্তনের সরকার গড়েছে বিজেপি। এই বিজেপি রাজ্যে স্বপ্ন দেখিয়েছিল আচ্ছে দিন আনার। স্বপ্ন দেখিয়েছিল সবকা বিকাশের। কিন্তু তা পূরণ হয়নি। তবে লোকসভায় দুটি আসনেই জয়ী হয়েছে বিজেপি। এবার পঞ্চায়েতেও বিজেপি জয় পেতে মরিয়া। সেই কারণে সন্ত্রাসের বাতাবরণে ভোট হয়েছে এবার।

সিপিএমের পক্ষে বিজন ধর বলেন, গত বছর ত্রিপুরায় বিজেপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর থেকে গণতন্ত্রের মাধ্যমে গণতন্ত্রকে পুনরুত্থিত করা যায় কিনা তা নিয়ে মানুষ ভাবতে শুরু করেছে। সিপিএম ত্রিপুরায় ক্ষমতায় ফিরতে গণআন্দোলনে জোর দিয়েছে। আরও বেশি লোককে একত্রিত করার দিকে মনোনিবেশ করেছে সিপিএম। এখন সছিক জনমতের জন্য নিরপেক্ষ ভোটদান প্রয়োজন, তারই অভাব এ রাজ্যেও। কংগ্রেস বলেছে, যে চিত্র ধরা পড়েছে ভোটদানে, তাতে ভোটারদের ম্যান্ডেট প্রতিফলিত হতে পারে না নির্বাচনী ফলাফলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+