বিজেপির ওয়েবসাইট হ্যাক করে নরেন্দ্র মোদীর নামে মীম পোস্ট, সন্দেহের তির কোন হ্যাকারদের দিকে
ভারতীয় জনতা পার্টির ওয়েবসাইট হ্যাক হয়ে গিয়েছে বলে খবর। সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে খবর ছড়িয়েছে। অনেকেই স্ক্রিন শট শেয়ার করে ঘটনা সকলকে জানানোর চেষ্টা করেছেন।
ভারতীয় জনতা পার্টির ওয়েবসাইট হ্যাক হয়ে গিয়েছে বলে খবর। সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে খবর ছড়িয়েছে। অনেকেই স্ক্রিন শট শেয়ার করে ঘটনা সকলকে জানানোর চেষ্টা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি দিয়ে ওয়েবসাইটে মীমও ঢুকিয়ে দেওয়া হয়েছে।

সেই মীমের মধ্যে মোদীর নাম করে অভব্য কথা লেখা হয়েছে। বলা হয়েছে, ভাই ও বোনেরা, আমি তোমাদের বোকা বানিয়েছি। ভাই ও বোনেরা, আমরা তোমাদের বোকা বানিয়েছি। আরও বানাবো। অনেক অভিনন্দন।
দলের তরফ থেকে এখনও এই নিয়ে মুখ খোলা হয়নি। এই ঘটনা সামনে আসার পর কংগ্রেস বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি। কংগ্রেস নেত্রী দিব্যা স্পন্দনা এই নিয়ে ঘুরিয়ে ঠাট্টাও করেছেন।
এই ঘটনার পর পাকিস্তানি হ্যাকারদের দিকে সন্দেহ গেলেও, বিরোধী দলের আদর্শে অনুপ্রাণিত কোনও দেশীয় হ্যাকার একাজ করতে পারে বলেও আন্দাজ করা হচ্ছে। অন্তত মীমের শব্দচয়ন দেখে সেটাও মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications