সিএনএন নিউজ ১৮-র বুথ ফেরত সমীক্ষায় হরিয়ানায় বিজেপি-র একাধিপত্যের ইঙ্গিত
সিএনএন নিউজ ১৮-র বুথ ফেরত সমীক্ষায় হরিয়ানায় বিজেপি-র একাধিপত্য
সিএনএন নিউজ ১৮-আইপিএসওএসের বুথ ফেরত সমীক্ষায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের হরিয়ানার মসনদে বসতে চলেছে নরেন্দ্র মোদীর বিজেপি। লোকসভা নির্বাচনের পর বিধানসভাতেও এ রাজ্যে কার্যত ধুয়েমুছে সাফ হতে চলেছে কংগ্রেস। এক নজরে দেখে নিন সেই সম্ভাব্য ফল।

হরিয়ানায় বিজেপি
সিএনএন নিউজ ১৮-আইপিএসওএসের বুথ ফেরত সমীক্ষায় ৯০ আসনের হরিয়ানা বিধানসভার ৭৫টিতে জিততে চলেছে বিজেপি। অর্থাৎ আরও একবার রাজ্যের মুখ্যমন্ত্রী হতে চলেছেন বিজেপি-র মনোহর লাল খট্টর।

হরিয়ানায় কংগ্রেস
এবারও হরিয়ানার মসনদের ধারে কাছে আসতে পারছে না কংগ্রেস। সিএনএন নিউজ ১৮-আইপিএসওএসের বুথ ফেরত সমীক্ষায় ৯০ আসনের হরিয়ানা বিধানসভায় ১০টির বেশি চেয়ার দখল করতে পারছে না রাহুল গান্ধীর দল।

জেজেপি ও অন্যান্য
সিএনএন নিউজ ১৮-আইপিএসওএসের বুথ ফেরত সমীক্ষায় ৯০ আসনের হরিয়ানা বিধানসভায় ২টি আসন জিততে চলেছে জননায়ক জনতা পার্টি। নির্দলের ভাগ্যে জুটতে পারে ৩টি আসন। আসন শূণ্য হতে পারে ইন্ডিয়ান ন্যাশনাল লোক দল বা আইএলএলডি।

গত বারের ফল
পাঁচ বছর আগে হরিয়ানা বিধানসভার ৪৮টি আসন জিতে ক্ষমতায় বসেছিল বিজেপি। কংগ্রেস ও ইন্ডিয়ান ন্যাশনাল লোক দল বা আইএলএলডি যথাক্রমে ১৭ ও ১৯টি আসন জিতেছিল। কিন্তু এবার হরিয়ানা বিধানসভা কার্যত বিরোধী শূণ্য হতে তলেছে।












Click it and Unblock the Notifications