বিজেপির প্রতি সমর্থনের জোয়ারে রাতের ঘুম উড়েছে অনেকের, দিল্লি ভোটের প্রচার সভা থেকে হুঙ্কার মোদীর

বিজেপিকে সমর্থনের যে ঢেউ উঠেছে দিল্লিতে তা ঘুম কেড়েছে অনেকের। দিল্লিতে প্রচারে এসে এমনই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বিজেপিকে সমর্থনের যে ঢেউ উঠেছে দিল্লিতে তা ঘুম কেড়েছে অনেকের। দিল্লিতে প্রচারে এসে এমনই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির দ্বারকায় প্রচারে গিয়েছিলেন মোদী। সেখানেই তিনি বলেন, গত চারদিন ধরে দিল্লিতে বিজেপিকে সমর্থনের ঢেউ উঠেছে।

দিল্লিতে বিজেপির সমর্থনের ঢেউ

দিল্লিতে বিজেপির সমর্থনের ঢেউ

বিজেিপ আর বিজেপি। গত চার দিন ধরে বিজেপির জনপ্রিয়তা চরমে উঠেছে। বিজেপিকে সমর্থনের ঢেউ উঠেছে রাজধানীতে। তাতেই ঘুম উড়েছে অনেকের। এমনই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেজরিওয়ালকে কোনঠাসা করতে কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প চুরি করার অভিযোগ করেছেন মোদী। কিন্তু ১১ ফেব্রুয়ারির পর আর সেটা হবে না বলে জানিয়েছেন তিনি। কেজরিওয়ালের মহল্লা ক্লিনিক খোলার প্রতিশ্রুতিকেই টার্গেট করেছেন মোদী।

ফের জাতীয়তাবাদের উষ্কানি মোদীর কণ্ঠে

ফের জাতীয়তাবাদের উষ্কানি মোদীর কণ্ঠে

দিল্লিতে নির্বাচনী প্রচারে এসে আবার জাতীয়দাবের উষ্কানি দিলেন মোদী। তিনি অভিযোগ করেছেন যাঁরা একদিন সার্জিকাল স্ট্রাইক নিয়ে প্রশ্ন তুলেছিলেন তাঁরা ভোট চাইছেন। মানুষ তাঁদের শাস্তি দেবেন। দিল্লির উন্নয়নের নামে সেনাবাহিনীর সততা নিয়ে প্রশ্ন তুলেছে যে রাজনৈতিক দলগুলি তাদের শাস্তি দেওয়ার সময় এসে গিয়েছে।

৪০ লাখ বাসিন্দাকে স্থায়ী বাসস্থানের প্রতিশ্রুতি

৪০ লাখ বাসিন্দাকে স্থায়ী বাসস্থানের প্রতিশ্রুতি

প্রচার সভা থেকে দিল্লির ৪০ লাখ অস্থায়ী কলোনির বাসিন্দাকে স্থায়ী বাসস্থানের প্রতিশ্রুতি দিয়েছেন মোদী। তিনি অভিযোগ করেছেন কেজরিওয়াল ক্ষমতায় আসার পর থেকে তাঁদের স্থায়ী বাসস্থান দেওয়ার প্রক্রিয়া শুরু করেনি। বিজেপি ক্ষমতায় এই ৪০ লাখ বাসিন্দা স্থায়ী বাসস্থান পাবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+