মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন আসন্ন! কারা ক'টি আসনে লড়বে, আভাস বিজেপি ও শিবসেনার

আর কয়েকমাসের মধ্যেই মহারাষ্ট্রে বিধানসভার নির্বাচন। ইতিমধ্যেই সেই নির্বাচনে আসন সমঝোতা নিয়ে শরিকদলগুলির সঙ্গে কথা শুরু করেছে বিজেপি। এর মধ্যে যেমন শিবসেনা রয়েছে, তেমনই অন্য ছোট দলও রয়েছে।

আর কয়েকমাসের মধ্যেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই সেই নির্বাচনে আসন সমঝোতা নিয়ে শরিকদলগুলির সঙ্গে কথা শুরু করেছে বিজেপি। এর মধ্যে যেমন শিবসেনা রয়েছে, তেমনই অন্য ছোট দলও রয়েছে। সূত্রের খবর অনুযায়ী, মহারাষ্ট্র বিধানসভায় ২৮৮টি আসনের মধ্যে বিজেপি ১৬০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়। সেক্ষেত্রে শিবসেনা লড়াই করতে পারে ১১০টি আসনে। অন্য সহযোগী ছোট দলগুলি লড়াই করতে পারে সবমিলিয়ে ১৮টি আসনে।

 শিবসেনার সাফ কথা

শিবসেনার সাফ কথা

সূত্রের খবর অনুযায়ী, শিবসেনা সাফ জানিয়ে দিয়েছে, তারা কোনও ভাবেই ১১০ টি আসনের কমে লড়াই করবে না। যদিও এনডিএ-র সহযোগী দলগুলির সঙ্গে আসন সমঝোতা
নিয়ে আলোচনা এখনও বাকি আছে। সবে মাত্র দলগুলির মধ্যে প্রথম পর্যায়ের বৈঠক হয়েছে।

মহা জনাদেশ যাত্রায় অমিত শাহ

মহা জনাদেশ যাত্রায় অমিত শাহ

১ সেপ্টেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রবিবার মহারাষ্ট্রে মহা জনাদেশ যাত্রায় ভাষণ দেন। ১ অগাস্ট থেকে মহারাষ্ট্রে মহা জনাদেশ যাত্রা শুরু করেছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। বিজেপির সাধারণ সম্পাদক ভূপেন্দ্র যাদব দলের তরফে মহারাষ্ট্রের দায়িত্বে রয়েছেন।

 নির্বাচনে নামতে পারেন আদিত্য থ্যাকরে

নির্বাচনে নামতে পারেন আদিত্য থ্যাকরে

শিবসেনা প্রধান উদ্ধব থ্যাকরের ছেলে আদিত্য থ্যাকরে এবারের নির্বাচনে সামিল হতে পারেন। মুম্বইয়ের ওরলি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন তিনি। আদিত্য প্রতিদ্বন্দ্বিতা করলে
থ্যাকরে পরিবারের তিনিই হবেন প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী।

২০১৪-র নির্বাচনে অবস্থান

২০১৪-র নির্বাচনে অবস্থান

২০১৪ সালে কংগ্রেস ও এনসিপি জোটকে সরিয়ে ক্ষমতা দখল করে বিজেপি । ২০১৪-র নির্বাচনে বিজেপি ও শিবসেনা আলাদাভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। ১২২ টি আসন দখল করে একক বৃহত্তম দল হয়েছিল বিজেপি। অন্যদিকে শিবসেনা পেয়েছিল ৬৩ টি আসন। কংগ্রেস ও এনসিপি
জিতেছিল যথাক্রমে ৪২ ও ৪১ টি আসনে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+