একটি ভ্যাকসিন ডোজ ৩২০০ টাকায় বিকোচ্ছে, টিকাকরণ দুর্নীতি নিয়ে কট্টর বিরোধীর বিরুদ্ধে সরব বিজেপি
একটি ভ্যাকসিন ডোজ ৩২০০ টাকায় বিকোচ্ছে, টিকাকরণ দুর্নীতি নিয়ে কট্টর বিরোধীর বিরুদ্ধে সরব বিজেপি
সামেনই ২০২২ বিধানসভা নির্বাচন পাঞ্জাবে। তার আগে কৃষক আন্দোলনের রেশ ধরে কংগ্রেস শাসিত এই রাজ্যে বিজেপি বিরোধী হাওয়া গরম হতেই, পাল্টা ভ্যাকসিন দুর্নীতি নিয়ে সেখানে অমরিন্দর সরকারকে বিপাকে ফেলার চেষ্টায় বিজেপি। একনজরে দেখা যাক ভ্যাকসিন দুর্নীতি নিয়ে বিজেপি বনাম কংগ্রেসের সংঘাত কোনদিকে গিয়েছে।

একটি ডোজ ৩২০০ টাকায় বিকোচ্ছে!
মোদী সরকারের কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী এদিন অভিযোগ তোলেন যে, করোনার জেরে পাঞ্জাবের একাধিক প্রাইভেট হাসপাতাল চড়া দামে বিক্রি করছে ভ্যাকসিনের ডোজ। মোহালির দুটি হাসপাতালে করোনার ভ্যাকসিনের এক একটি ডোজ ৩০০০ টাকা থেকে ৩২০০ টাকায় বিক্রি হচ্ছে বলে খবর।

দুর্নীতি নিয়ে সরব বিজেপি!
বিজেপির অভিযোগ,পাঞ্জাবে কংগ্রেস সরকারের হাত ধরে হাসপাতালগুলি কম দামে ভ্যাকসিন কিনে বেশি দামে তা বিক্রি করছে। হরদীপ সিং পুরী দাবি করেছেন, পাঞ্জাব সরকার ৪১২ টাকা দামে প্রতিটি ভ্যাকসিনের ডোজ কিনে তা ১০০০ টাকা দামে হাসপাতালগুলিকে বিক্রি করছে। ফলে জীবনদায়ী ভ্যাকসিন থেকে তারা টাকার অঙ্ক লাভ করছে বলে অভিযোগ বিজেপির।

রহস্যের গন্ধ!
হরদীপ সিং পুরীর দাবি, পাঞ্জাব সরকারের ভ্যাকসিন নিয়ে সদ্য দেওয়া নির্দেশ তুলে নেওয়ার নেপথ্যে থাকতে পারে কোনও গভীর রহস্যের গন্ধ। প্রসঙ্গত, প্রাইভেট হাসপাতালগুলিকে ভ্যাকসিনের নির্দিষ্ট সংখ্যক ডোজ দেওয়া হবে, এমনই বক্তব্য রেখে আচমকা পুরনো নির্দেশিকা তুলে দেয় পাঞ্জাব সরকার।

সোনিয়া শিবিরকে তোপ
প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে বারবার মোদী সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী থেকে নেতা রাহুল গান্ধী। এবার পাঞ্জাবের ঘটনায় পাল্টা ভ্যাকসিন দুর্নীতি নিয়ে বিজেপি তার কট্টর বিরোধী কংগ্রেসের দিকে আঙুল তুলেছে। বিজেপির অভিযোগ, ৩৮ কোটি টাকার ভ্যাকসিন দুর্নীতিতে জড়িত রয়েছে পাঞ্জাবের কংগ্রেস সরকার।












Click it and Unblock the Notifications