BJP versus MVA: অজিত পাওয়ারের শিবির বদল, কোন পক্ষ কী কৌশল নিতে চলেছে এরপর

শিবসেনা নিয়ে দীর্ঘ আইনি লড়াই সবে শেষ হতে না হতেই শরদ পাওয়ারের এনসিপিতে থাবা বসিয়েছে বিজেপি। এনসিপিতে বিদ্রোহ ঘোষণা করে অজিত পাওয়ার সঙ্গে আটজন বিধায়ককে নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। সেইসঙ্গে দাবি করেছেন পুরো এনসিপি দলের সমর্থন রয়েছে তাঁর সঙ্গে।

দু-বছরে দুটি আঘাত নেমে এসেছে মহারাষ্ট্রের বিরোধী মহাজোট মহা বিকাশ আগাড়ির কাছে। এই অবস্থায় কী কৌশল নিতে চলেছে মহা বিকাশ আগাড়ির তিন দল কংগ্রেস, শিবসেনা (উদ্ধবগোষ্ঠী) ও এনসিপি (শরদগোষ্ঠী)। বিজেপিই বা কোন কৌশল অবলম্বন করতে চলেছেন ২০২৪-এর লোকসভা ও মহারাষ্ট্র বিধানসভার নির্বাচনের আগে?

ajit power

মহারাষ্ট্রে শিবসেনার বিভাজনের পর মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে যেমন দলের নাম ও প্রতীক দাবি করেছিলেন, তেমনই অজিত পাওয়ারও এনসিপির নাম ও প্রতীক ব্যবহারের দাবি করতে পারেন। এই অবস্থায় শিবসেনা উদ্ধবগোষ্ঠীর নেতা সঞ্জয় রাউত শরদ পাওয়ারের সঙ্গে সাথে কথা বলেছেন।

সঞ্জয় রাউত এই মর্মে টুইট করে জানান, "কিছু লোক মহারাষ্ট্রের রাজনীতি পরিষ্কার করার কাজ হাতে নিয়েছে। তাঁদের পথ দেখাতে দিন। আমি শরদ পাওয়ারের সঙ্গে কথা বলেছি। তিনি বলেন, আমাদের সঙ্গে জনগণের সমর্থন আছে। আমরা উদ্ধব ঠাকরের আদর্শে ফের সবকিছু পুনর্নির্মাণ করব। বিজেপির এই খেলা বেশি দিন সহ্য করবে না মহারাষ্ট্রের মানুষ।"

অজিত পাওয়ারের দলের ৫৩ জন বিধায়কের মধ্যে ৫০ জনের সমর্থন থাকলেও দলীয় প্রধান হিসেবে শরদ পাওয়ার এখনও দশম তফসিলের অধীনে বিদ্রোহীদের বিধায়ক পদ খারিজের আবেজদন জানাতে পারেন। সুপ্রিম কোর্টের একটি সাংবিধানিক বেঞ্চের সাম্প্রতিক রায়ের পরিপ্রেক্ষিতে তিনি জানান, দলত্যাগ বিরোধী আইন এড়াতে মূল দলকে অন্য দলে মার্জ করতে হবে।

মার্চ মাসে শিবসেনা মামলার শুনানির সময় প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় স্পষ্ট করে দেন, কোনও দল সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘু দশম তফসিলের অধীনে তার কোনও পার্থক্য করে না। দলত্যাগ বিরোধী আইন তখনও কাজ করে, যখন একটি দল সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ যাই হোক না কেন।

ajit power

অজিত পাওয়ার পরবর্তী পদক্ষেপে নির্বাচন কমিশনের কাছে প্রমাণ করবে যে, তারাই আসল এনসিপি। এটি না হওয়া পর্যন্ত তিনি বা তাঁর অনুগামীরা বর্তমান আইনের অধীনে অয়োগ্য বলে বিবেচিত হবেন। এদিন শপথ নেওয়ার পর এক সাংবাদিক সম্মেলনে অজিত পাওয়ার বলেন, "এনসিপি পার্টি মহারাষ্ট্র সরকারে যোগ দিয়েছে।"

তাঁর কথায়, এনসিপি পার্টির নাম ও প্রতীক আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ব্যবহার করব। দল আমাদের সঙ্গে আছে, অধিকাংশ বিধায়ক আমাদের সঙ্গে রয়েছেন। এখানে উল্লেখ্য, ২০১৯ সালে অজিত পাওয়ার যখন মহারাষ্ট্রে সরকার গঠনের জন্য দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে শপথ নিয়েছিলেন, তখন তিনি কতসংখ্যক এনসিপি বিধায়কদের সঙ্গে নিয়ে এসেছেন, তা জানাতে পারেননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+