কর্নাটক বিধানসভা নির্বাচনে কার পাল্লা ভারী, গতবারের ফলাফল ধরে রাখাই চ্যালেঞ্জ বিজেপি

কর্নাটক নির্বাচনের দামামা বেজে গিয়েছে। ঘোষণা হয়ে গিয়েছেন দিনক্ষণ। শুরু হয়েছে কাউন্ডডাউন। ইতিমধ্যেই প্রচার যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। এমনকী কংগ্রেস ইতিমধ্যে ১২৬ আসনে প্রার্থীও ঘোষণা করে দিয়েছে। এই অবস্থায় কে জিতবে এবার কর্নাটক নির্বাচন, তা নিয়ে নানা সমীক্ষায় নানা মত উঠে এসেছে।

কংগ্রেস বনাম বিজেপি কর্নাটকে

কংগ্রেস বনাম বিজেপি কর্নাটকে

সম্র্েতি উত্তর-পূর্ব ভারতের তিন রাজ্যে নির্বাচন হয়ে গেল। ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ডের নির্বাচনে বিজেপির পালেই হাওয়া ছিল। কংগ্রেস এখানে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি। এবার এ বছরের প্রথম কোনো বড় রাজ্যের নির্বাচন হতে চলেছে কর্নাটকে। কংগ্রেস বনাম বিজেপির লড়াই মূলত এ রাজ্যে।

কর্নাটকে গতবারের সরকার

কর্নাটকে গতবারের সরকার

কর্নাটকে গতবার বৃহত্তম রাজনৈতিক দল হয়েছিল বিজেপি। কিন্তু তাদের সঙ্গে সরকার গড়ার মতো পর্যাপ্ত আসন ছিল না। ম্যাজিক ফিগার থেকে কম ছিল তাদের আসন। অবস্থায় বিজেপি জোর করে সরকার গড়ার চেষ্টা করলেও তা স্থায়ী হয়নি। পরবর্তী সময়ে কর্নাটকে কংগ্রেস ও জেডিএসের জোট সরকার হয়।

২০১৮ নির্বাচনের ফলাফল

২০১৮ নির্বাচনের ফলাফল

গতবার অর্থাৎ ২০১৮ সালের ভোটে বিজেপি ১০৪টি আসনে জয় পেয়েছিল। কংগ্রেস জিতেছিল ৮০টি কেন্দ্রে। আর জেডিএস জয়ী হয়েছিল ৩৭টিতে। অন্যান্যরা পেয়েছিল তিনটি আসন। এই অবস্থায় কারা গড়বে সরকার, তা নিয়ে শুরু হয়েছিল চাপান-উতোর। শেষপর্যন্ত নানা টালবাহানার পর কংগ্রেস ও জেডিএস জোট সরকার গড়ে। কিন্তু তাদের সরকারও বেশিদিন স্থায়ী হয়নি। পরবর্তী সময়ে সেই সরকার ফেলে বর্তমানে বিজেপির শাসন চলছে কর্নাটকে।

বর্তমানে কার দখলে ক’টি

বর্তমানে কার দখলে ক’টি

আর বিজেপি ক্ষমতায় আসার পরই বিরোধী কংগ্রেস ও জেডিএসকে ভেঙে নিজেদের দিকে টেনে নেন বিধাকদের। বর্তমানে ২২৪ আসনবিশিষ্ট কর্নাটকে বিজেপির হাতে রয়েছে ১১৯ জন বিধায়ক। কংগ্রেসের হাতে ৭৫ জন বিধায়ক আর জেডিএসের হাতে আছে ২৮ জন। অর্থাৎ অন্যান্য তিন বিধায়ক, কংগ্রেসের পাঁচ বিধায়ক ও জেডিএসের ৯ জন বিধায়ক যোগ দিয়েছেন বিজেপিতে বা উপনির্বাচনে বিজেপি জয়ী হয়েছে।

এবার লড়াই কর্নাটকে

এবার লড়াই কর্নাটকে

এই অবস্থায় এবারের ভোট হতে চলেছে। বিজেপি আবার কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল করে ফায়দা লুটতে চাইছে। ইয়েদুরাপ্পাকে সরিয়ে বিজেপি বছর খানেক আগেই মুখ্যমন্ত্রী পদে বসিয়েছে বাসবরাজ বোম্মাইকে। এই অবস্থায় কর্নাটকে জনমত সমীক্ষা এগিয়ে রেখেছে কংগ্রেসকে। এবার বিজেপির থেকে কর্নাটক মুখ ফিরিয়ে নিতে পারে বলে আভাস দিয়েছে বেশ কিছু সমীক্ষা।

চ্যালেঞ্জ বিজেপি বনাম কংগ্রেসের

চ্যালেঞ্জ বিজেপি বনাম কংগ্রেসের

কর্নাটক বিধানসভা নির্বাচনে বিজেপি তাদের আসন সংখ্যা ধরে রাখতে পারে কি না সেটা একটা চ্যালেঞ্জ। আবার কংগ্রেস এবার ম্যাজিক ফিগারে পৌঁছতে পারে কি না, সেটাও তাদের চ্যালেঞ্জ। এবার ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হয়ে চলেছে কর্নাটকে। জেডিএস এবার একা লড়াই করছে। এবার ভোটে প্রার্থী দিয়েছে আম আদমি পার্টিও। মূল লড়াই বিজেপি বনাম কংগ্রেসের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+