Delhi Election 2025: দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, চ্যালেঞ্জ বাড়ছে কেজরি-অতীশীর
দিল্লি বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এদিন শনিবার দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। এদিন ২৯ জনের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। কপিল মিশ্র ও হরিশ খুরানাকে গুরুত্বপূর্ণ নির্বাচনে প্রার্থী করা হয়েছে। হরিশ দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী মদন লাল খুরানার পুত্র। তিনি মতি নগর কেন্দ্র থেকে লড়বেন।
মোট ৭০টি কেন্দ্রের মধ্যে সবমিলিয়ে মোট ৫৮টি কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশিত হল বিজেপির। নির্বাচন অনুষ্ঠিত হবে ৫ ফেব্রুয়ারি, ফলাফল প্রকাশিত হবে ৮ ফেব্রুয়ারি।

আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল এবং বর্তমান মুখ্যমন্ত্রী অতীশীকে কড়া চ্যালেঞ্জ জানাতে বলেছেন বিজেপির প্রবেশ শর্মা ও অলকা লাম্বা। কংগ্রেসও কেজরিওয়ালের বিরুদ্ধে প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের পুত্র সন্দীপ দীক্ষিতকে দাঁড় করিয়েছে।
১৯৯৮ সাল থেকে দিল্লিতে ক্ষমতায় ফেরেনি বিজেপি। প্রথম দফাতেও ২৯ জন প্রার্থীর নাম প্রকাশের পরে এদিন ফের একই সংখ্যক প্রার্থীর নাম বিজেপি সামনে আনল।
২০১৫ সালের পর থেকে দিল্লির রাজনীতিতে আম আদমি পার্টির বলা যায় একচ্ছত্র আধিপত্য চলছে। ২০১৫ সালে আপ ৬৭টি ও ২০২০ সালে ৬২টি আসনে জয়লাভ করেছে। ২০১৪, ২০১৯ ও ২০২৪ সালের লোকসভা নির্বাচনে দিল্লিতে বিজেপির আধিপত্য বজায় থাকলেও বিধানসভা নির্বাচনে বারবার বিজেপি ধাক্কা খেয়েছে। ২০১৫ সালে মাত্র ৩টি আসন ও ২০২০ সালে ৮টি আসন পেয়েছে।












Click it and Unblock the Notifications