কাজ করল না যোগী 'মিথ'! প্রশ্ন উঠছে দলের স্ট্র্যাটেজি নিয়ে

গোবলয়ের তিন রাজ্যে এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি শুধু ধাক্কাই খায়নি, ভোটপ্রচারে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছে।

গোবলয়ের তিন রাজ্যে এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি শুধু ধাক্কাই খায়নি, ভোটপ্রচারে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, বিজেপির স্টার প্রচারক যোগী ৬৩ টি আসনে প্রচার করেছিলেন। যার মধ্যে বিজেপি হেরেছে প্রায় ৬০% আসনে। অর্থাৎ যোগীর সাফল্যের হার ৪০%।

কাজ করল না যোগী মিথ! প্রশ্ন উঠছে দলের স্ট্র্যাটেজি নিয়ে

বিজেপির হিন্দুত্বের মুখোশ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের স্ট্রাইক রেট সব থেকে খারাপ ছত্তিশগড়ে। যেখানে তিনি ২৪ টি সভা করেছিলেন। যেখানে প্রায় আটটির মতো আসনে জয়ী হয়ে বিজেপি। ২০১৩-র নির্বাচনে সেখানে বিজেপি ১৬ টি আসনে জয়ী হয়েছিল।

মধ্যপ্রদেশের ১৩ টি আসনে সভা করেছিলেন আদিত্যনাথ। সূত্রের খবর অনুযায়ী বিজেপি এর মধ্যে পাঁচটিতে জয়ী হয়েছে। ২০১৩তে বিজেপি জয়ী হয়েছিল আটটি আসনে।

রাজস্থানে যোগী আদিত্যনাথ সভা করেছিলেন ২৬ টি আসনে। সূত্রের খবর অনুযায়ী, বিজেপি সেখানে ১৩ টি আসনে জয়ী হয়েছে। ২০১৩-র নির্বাচনে সেখানে বিজেপি জয়ী হয়েছিল ২৩ টিতেই।

যোগী আদিত্যনাথের এই খারাপ স্ট্রাইক রেটে বিজেপির স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। কেননা বিরোধীদের অভিযোগ অনুযায়ী, ভোট ভাগ নিশ্চিত করতেই যতটা সম্ভব বেশি জায়গায় যোগী আদিত্যনাথকে গিয়ে প্রচার চালানো হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+