রাজ্যসভায় একাই একশো বিজেপি, পাঁচ রাজ্যের ভোটের পর কংগ্রেসের অবস্থান আরও ফিকে

রাজ্যসভায় একাই একশো বিজেপি, পাঁচ রাজ্যের ভোটের পর কংগ্রেসের অবস্থান আরও ফিকে

সম্প্রতি পাঁচ রাজ্যের ভোটের পর আমূল বদলাতে চলেছে রাজ্যসভায় সমীকরণ। বিজেপি পাঁচ রাজ্যের মধ্যে চার রাজ্যে ভালো ফল করায় আরও ক্ষমতা বাড়াচ্ছে সংসদের উচ্চকক্ষে। কিন্তু কংগ্রেস আরও ফিকে হচ্ছে। কারণ কংগ্রেস এবার পাঁচ রাজ্যেই মুখ থুবড়ে পড়েছে। তাঁদের আসন সংখ্যা গতবারের তুলনায় অনেকটাই কমেছে এবার। তার প্রভাব পড়ছে রাজ্যসভায়।

রাজ্যসভায় ৬ রাজ্যের ১৩টি আসনের নির্বাচন

রাজ্যসভায় ৬ রাজ্যের ১৩টি আসনের নির্বাচন

রাজ্যসভায় একাই ১০০ আসনে পৌঁছে যাচ্ছে বিজেপি। বিজেপি সেঞ্চুরি পূর্ণ করছে। সেইসঙ্গে তাদের শরিকরা রয়েছে। বিজেপি আসন সংখ্যা অনেকটাই বাড়াতে সক্ষম হল এবার। রাজ্যসভায় ৬ রাজ্যের ১৩টি আসনের নির্বাচন ছিল। সেই নির্বাচনের ফলাফলের পর বিজেপির মুখে চওড়া হাসি ধরা পড়েছে। কারণ বহু বছর পর রাজ্যসভায় বিজেপি এই কীর্তি গড়ল। কংগ্রেসের পর বিজেপিই একমাত্র ১০০-র গণ্ডি পেরোল এককভাবে এই প্রথম।

১৯৮৮ সালের পর রাজ্যসভায় এককভাবে ১০০

১৯৮৮ সালের পর রাজ্যসভায় এককভাবে ১০০

রাজনৈতিক বিশ্লেষকরা জানিয়েছেন ১৯৮৮ সালের পর কোনও দলের রাজ্যসভায় ১০০-র সাংসদ ছিল না। বিজেপি কংগ্রেসের সেই গৌরবে ভাগ বসাল। একক শক্তিতে কংগ্রেসের পর বিজেপি শতকের ঘরে ঢুকে গেল এবার। ১৯৮৮ সাল পর্যন্ত রাজ্যসভায় কংগ্রেস সাংসদদের এককভাবে শতকেরও বেশি সংখ্যা ছিল।

১৩ আসনের যুদ্ধে ১০ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা

১৩ আসনের যুদ্ধে ১০ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা

বৃহস্পতিবার ৬ রাজ্যের ১৩ আসনের যুদ্ধে ১০ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন রাজ্যসভায় মনোনীত প্রার্থীরা। নির্বাচন হয়েছে কেলমাত্র তিনটি আসনে। তার মধ্যে দুটি হল অসমের এবং একটি ত্রিপুরার। ভোটের আগে পর্যন্ত অসমের ক্ষেত্রে অন্য অঙ্ক ছিল, কিন্তু ভোটের পর সেই অঙ্ক বদলে গেল।

১৩ আসনের মধ্যে কার দখলে কটি আসন

১৩ আসনের মধ্যে কার দখলে কটি আসন

১৩ আসনের মধ্যে পাঞ্জাবে ছিল ৫ আসনের লড়াই। সেই ৫ আসন গিয়েছে আপের দখলে। কেরলে দুটি আসন গিয়েছে বামেদের দখলে। বিজেপির দখলে গিয়েছে চারটি আসন। আর একটি আসন গিয়েছে বিজেপির জোটসঙ্গী ইউপিপিএলের দখলে। অসম থেকে একটি আসনে অন্তত জয়ী হবে কংগ্রেস, এমনটাই অঙ্ক বলছিল। কিন্তু সেখানে দেখা যায় বিজেপির ঘরেই গিয়েছে সেটি

কংগ্রেস ফিকে, বিজেপি ছুঁয়ে ফেলল তাদের গরিমা

কংগ্রেস ফিকে, বিজেপি ছুঁয়ে ফেলল তাদের গরিমা

রাজ্যসভার ভোটে এবার কংগ্রেসের হাত শূন্যই থাকল। এই প্রথমবার অসম থেকে কোনও রাজ্যসভার সাংসদ পাঠাতে ব্যর্থ হল কংগ্রেস। এই রাজ্য থেকে কংগ্রেসের হাতের মুঠোয় ছিল পাঁচটি আসন। এখন সেখানে মাত্র ১টি। আর কংগ্রেসের এই বিপর্যয় ও বিজেপির জয়যাত্রার ফলে বদলে গেল সমীকরণ। বিজেপি ছুঁয়ে ফেলল কংগ্রেসের গরিমা।

রাজ্যসভায় কার কটি আসন, কী অবস্থান

রাজ্যসভায় কার কটি আসন, কী অবস্থান

প্রথমবার রাজ্যসভায় বিজেপির আসনসংখ্যা ১০০ ছুঁয়ে ফেলল। তাদের আসন সংখ্যা এই মুহূর্তে ১০১। আর সেখানে কংগ্রেসের আসন সংখ্যা কমে দাঁড়াল ২৯। রাজ্যসভায় কংগ্রেসের পরেই তৃতীয় বৃহত্তম দল হিসেবে রয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের মোট আসন সংখ্যা ১৩। বাকিরা আরও নীচে রয়েছেন। বিজেপির পরে কংগ্রেস দূরবর্তী দ্বিতীয় স্থানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+