ঝাড়খণ্ডে বিরোধীরা ম্যাজিক একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে সরকার গঠনের মরিয়া চেষ্টা চালাবে বিজেপি
ঝাড়খণ্ডে বিরোধীরা ম্যাজিক একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে সরকার গঠনের মরিয়া চেষ্টা চালাবে বিজেপি
জেএমএম-এর নেতৃত্বে কংগ্রেস ও আরজেডির জোট যদি কোনও ভাবে ম্যাজিক ফিগার থেকে একটি আসন কমেও ঠেকে যায় তবে সরকার গঠনের পুরো চেষ্টা করবে বিজেপি। এমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে এখনও পর্যন্ত। এমনিতেও দেশের অন্যান্য রাজ্যতেও বিজেপিকে এরকম করতে দেখা গিয়েছে আগে। তব সম্প্রতী বিজেপির এই নিতীকে কাজে লাগিয়েই বিজেপিকে হারিয়ে মহারাষ্ট্রে সরকার গঠন করে শিবসেনা, কংগ্রেস ও এনসিপি জোট।

প্রাথমিক প্রবণতা
ঝাড়খণ্ড নির্বাচনের প্রাথমিক ফলাফল বেরোতেই সরকার গঠন বা বাঁচানোর তোরজের শুরু করে দিয়েছে দুই পক্ষই। ফলাফল বের হতে শুরু হতেই বিজেপি বুঝে যায় হাত থেকে ফস্কাচ্ছে ঝআড়খণ্ড। একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া হচ্ছে না তাদের। এরপরেই তোরজোর শুরু হয় ছোট দলগুলির সঙ্গে যোগাযোগ করার। আর এই কারণেই ফোন লাগানো হয় রাজ্যের সম্ভাব্য কিং মেকারদের।

আজসুকে ফোন বিজেপির
সূত্রের খবর বিজেপি ইতিমধ্যেই অল ঝাড়খণ্ড স্টুডেন্ট ইউনিয়নের সঙ্গে ফোনালাপ শুরু হয়ে গিয়েছে। প্রসঙ্গত, সরকারি ভাবে জোন না ভাঙলেও এবার বিজেপির বিরুদ্ধে ২৭টি আসনে প্রার্থী দিয়েছে আজসু। অন্য দিকে বিজেপি ৮১টি আসনের মোট ৭৯টি আসনে প্রার্থী দিলেও আজসু প্রধান সুদেশ মাহতোর বিরুদ্ধে প্রার্থী দাঁড় করায়নি।

বাবুলাল মারান্ডির সঙ্গেও আলোচনা
পাশাপাশি বিজেপির তরফে থেকে বাবুলাল মারান্ডির ঝাড়খণ্ড বিকাশ মোর্চার সঙ্গেও কথা হয় বলে জানা গিয়েছে। যদিও বিজেপিকে টেক্কা দিতে ও সম্ভাব্য জোট নিয়ে বাবুলাল মারান্ডির সঙ্গে আলোচনা করতে ইতিমধ্যেই পা বাড়িয়েছে বিরোধীরাও। তবে এই বিষয়ে বাবুলালকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, কোনও দলই অস্পৃশ্য নয়। যাতে পরিস্থিতি আরও ঘোলোটে হয়ে যায়।

নির্দলদেরও কাছে টানতে চাইবে বিজেপি
এছাড়া অন্যান্য ও নির্দলরারাও বড় ভূমিকা নিতে চলেছে এই নির্বাচন পরবর্তী সরকার গঠনের ক্ষেত্রে। যা পরিস্থিতি তাতে বিজেপিকে সরকার গঠন করতে কংগ্রেস জোটের বাইরে থাকা সকল দল ও প্রার্থীকে নিজের কাছে টানতে হবে। তবেই তাদের গদি বাঁচবে, নচেৎ নয়।

যে যে রাজ্যে এভাবে সরকার গঠন করেছে বিজেপি
এই বছরেই হরিয়ানাতে দুষ্মন্ত চৌতালার সাহায্যে সরকার গঠন করেছে বিজেপি। মহারাষ্ট্রেও অজিত পাওয়ারকে সঙ্গে নিয়ে এই চেষ্টা চালিয়েছিল বিজেপি। তা ছাড়া গোয়া ও উত্তরপূর্বের রাজ্যগুলিতে এই কাজ করেছে বিজেপি। কর্নাটকেও দল ভাঙিয়ে বা নির্দলদের সমর্থন নিয়ে সরকার গঠন করেছে বিজেপি।
-
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা











Click it and Unblock the Notifications