ঝাড়খণ্ডে সরকার গড়ছে বিজেপি, কাশ্মীরও সুবাসিত পদ্মে
রাঁচি ও শ্রীনগর, ২৩ ডিসেম্বর: সেই নরেন্দ্র মোদী। সেই গেরুয়া-ঝড়। এই প্রথম ঝাড়খণ্ডে একক শক্তিতে সরকার গড়তে চলেছে বিজেপি। আর সবাইকে চমকে দিয়ে কাশ্মীরেও ম্যাজিক দেখিয়েছে তারা। ঝাড়খণ্ডে বিজেপি ছুঁয়ে ফেলেছে ম্যাজিক ফিগার। আর জম্মু-কাশ্মীরে পিডিপি-র সঙ্গে জোট বাঁধলে সরকার গড়তে সক্ষম হবে বিজেপি।
৮১ আসনের ঝাড়খণ্ড বিধানসভায় সরকার গড়তে দরকার ৪১টি আসন। বিজেপি জিতেছে ৪১টি আসনে। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ১৯টি আসনে, কংগ্রেস জোট ৭টি আসনে, জেভিএম ৮টি আসনে এবং অন্যান্যরা ৬টি আসনে জয়ী হয়েছে। তবে খারাপ খবর একটাই। তা হল, বিজেপি নেতা তথা মুখ্যমন্ত্রী পদপ্রার্থী অর্জুন মুন্ডা পরাজিত হয়েছেন।

অন্যদিকে, জম্মু-কাশ্মীরেও মোদী-হাওয়া। ২০০৮ সালের বিধানসভা ভোটে ১১টি আসন জিতেছিল বিজেপি। তাদের জয় হিন্দুপ্রধান জম্মুতে সীমাবদ্ধ ছিল। কিন্তু এ বার জম্মুর সীমা পেরিয়ে মুসলিমপ্রধান কাশ্মীর উপত্যকাতেও ঢুকে পড়েছে বিজেপি। ৮৭ আসনবিশিষ্ট জম্মু-কাশ্মীর বিধানসভায় সরকার গড়তে দরকার ৪৪টি আসন। বিজেপি ২৫টি আসনে জিতেছে। বিরোধী দল পিডিপি জিতেছে ৩০টি আসনে। কংগ্রেস ১১টি এবং অন্যান্যরা ৮টি আসনে জিতেছে। যে ন্যাশনাল কনফারেন্স এখন সরকারে রয়েছে, তারা ১৫টি আসনে জিতেছে। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা সোনেওয়ার আসন থেকে পরাজিত হয়েছেন। পিডিপি ও বিজেপি পরস্পরের সঙ্গে আলোচনা শুরু করেছে। সম্ভবত বিজেপির সমর্থন নিয়ে ক্ষমতায় বসতে চলেছে পিডিপি। সেক্ষেত্রে মেহবুবা মুফতি মুখ্যমন্ত্রী হবেন বলে খবর।
দুই রাজ্যে সাফল্যের পর সাংবাদিক বৈঠক করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তিনি বলেন, "নরেন্দ্র মোদীই উইনিং ফ্যাক্টর। ছ'মাস ধরে যে উন্নয়নমূলক কাজ করছেন তিনি, তার ফল হল আজকের জয়। আগামীদিনেও আমাদের এই সাফল্য অব্যাহত থাকবে বলে আশা করছি।"
#PollResults : Celebrations at BJP party office in Jammu pic.twitter.com/3OWSLyCndX
— ANI (@ANI_news) December 23, 2014 -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications