লোকসভার লক্ষ্যে আজ বিজেপির 'সংকল্প পত্র'! যেসব বিষয়ে গুরুত্ব দেওয়ার সম্ভাবনা
১১ এপ্রিল বৃহস্পতিবার ভোট। তার মাত্র ৩ দিন আগে সোমবার ইস্তেহার প্রকাশ করতে যাচ্ছে বিজেপি।
১১ এপ্রিল বৃহস্পতিবার ভোট। তার মাত্র ৩ দিন আগে সোমবার ইস্তেহার প্রকাশ করতে যাচ্ছে বিজেপি। সূত্রের খবর অনুযায়ী, জাতীয় নিরাপত্তার সঙ্গে উন্নয়নকে গুরুত্ব দেওয়া হচ্ছে এই ইস্তেহারে। ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে হাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে সভাপতি অমিত শাহ। বিজেপির তরফে ইস্তেহারকে সংকল্প পত্র নাম দেওয়া হয়েছে।

ইতিমধ্যেই কংগ্রেসের ইস্তেহার প্রকাশ হয়ে গিয়েছে। তাদের ইস্তেহারে কল্যাণমূলক ব্যবস্থার ওপর জোর দেওয়া হয়েছে। ভারতের ২০ শতাংশ গরিবকে ৭২ হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইস্তেহারে। বিজেপিও তাদের ইস্তেহারে এর জবাব দেবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে সমাজের একেবারে পিছিয়ে পড়ারা ছাড়াও কৃষক, যুবক, মহিলাদের জন্য প্রতিশ্রুতি থাকতে চলেছে তাদের ইস্তেহারে।
রবিবার বর্ষীয়ান বিজেপি নেতা অরুণ জেটলি প্রচার থিম প্রকাশ করেছিলেন।












Click it and Unblock the Notifications