আলাদা বিদর্ভের দাবিতে আন্দোলনে নামছে বিজেপি

বিজেপি ছোটো-ছোটো রাজ্য গঠনের পক্ষে দাবি করে তিনি বলেন, ১৯৯২ সালে ভুবনেশ্বরে দলের জাতীয় অধিবেশনে পৃথক বিদর্ভ রাজ্যের দাবিকে সমর্থন করে প্রস্তাব পাশ করা হয়েছিল। দল বরাবর বিদর্ভ অঞ্চলের মানুষের পাশে থেকেছে। তাঁর কথায়, "কংগ্রেস ভাবছে মহারাষ্ট্র ভেঙে বিদর্ভ রাজ্য তৈরি হলে তারা এনসিপি (ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি)-র থেকে পিছিয়ে পড়বে। সেই ভয়ে এতে সায় দিচ্ছে না। আমরা অশান্তি চাই না। কিন্তু, তেলেঙ্গানার ঘটনা থেকে দেখা যাচ্ছে, কংগ্রেস হিংসার ভাষাই বোঝে। আলাদা রাজ্যের জন্য তেলেঙ্গানার মানুষকে এতদিন হিংসাত্মক আন্দোলন করতে হল, এটা দুর্ভাগ্যজনক।" তিনি বলেন, বিজেপি কেন্দ্রে ক্ষমতায় এলে বিদর্ভ তৈরির প্রক্রিয়া শুরু করবে।












Click it and Unblock the Notifications