সিএএ নিয়ে সাধারণ মানুষকে বোঝাতে রবিবার থেকে পথে নামছে বিজেপি

নাগরিকত্ব সংশোধন আইন নিয়ে লোককে বোঝাতে রবিবার থেকে পথে নামছে বিজেপি। দেশজুড়ে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভ অব্যহত। তবে বিরোধীদের এই তোপকে পাল্টা জবাব দিতে চূড়ান্ত প্রস্তুতি সেরে ফেলতে ব্যস্ত বিজেপি। ৫ তারিখ বিভিন্ন রাজ্যে নতুন ভাবে প্রচারে নামতে চলেছে গেরুয়া শিবির।

'নাগরিকত্ব ইস্যুতে বিরোধীরা মিথ্যা তথ্য ছড়াচ্ছে'

'নাগরিকত্ব ইস্যুতে বিরোধীরা মিথ্যা তথ্য ছড়াচ্ছে'

'নাগরিকত্ব ইস্যুতে বিরোধীরা মিথ্যা তথ্য ছড়াচ্ছে', এমন দাবি তুলে বারবার সরব হয়েছেন নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ। এবার সেই বক্তব্যকেই সামনে রেখে বিরোধীদের বিরুদ্ধে প্রচারে নামতে চলেছে বিজেপি। বিভিন্ন রাজ্যে এই প্রচার অভিযান ৫ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে বলে জানা গিয়েছে।

মুসলিমদের কাছে পৌঁছানোর চেষ্টা করবে বিজেপি

মুসলিমদের কাছে পৌঁছানোর চেষ্টা করবে বিজেপি

পাশাপাশি জাতীয় স্তরের এক সম্মেলন করে দেশের মুসলিমদের কাছে পৌঁছানোর চেষ্টা করবে বিজেপি। সূত্রের খবর, দেশে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে চলতে থাকা বিক্ষোভ বিরোধিতা রুখতে এই পদক্ষেপ নেবে বিজেপি। বিজেপির অভিযোগ, বিরোধীরা সিএএ নিয়ে দেশের মুসলিমদের ভুল বোঝাচ্ছে। সেই বিষয়টাকে ঠিক করতেই এই সম্মেলন করবে বিজেপি। তারা জানাচ্ছেন, নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিরোধী দলগুলি যেই অপপ্রচার চালাচ্ছে তা রুখতে হবে। পাশাপাশি দেশের মুসলিম সমাজের মনে বিরোধীরা জাতীয় নাগরিক পঞ্জি ও জাতীয় জনসংখ্যা পঞ্জি নিয়েও ভয়ের সঞ্চার করেছে। সেই ভয় দূর করতেই এই সম্মেলন করা হবে।

আরএসএস ও থাকবে বিজেপির সঙ্গের এই প্রচারে

আরএসএস ও থাকবে বিজেপির সঙ্গের এই প্রচারে

বিজেপির সঙ্গে নাগরিকত্ব ইস্যুতে এই প্রচারে থাকতে চলেছে আরএসএস। দুটি সংগঠন মিলে একযোগে এই ইস্যুতে গোটা দেশের ৩ কোটি পরিবারের কাছে গিয়ে নাগরিকত্ব নিয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থান স্পষ্ট করবে। এই প্রচার চলাকালীন পাড়ায় পাড়ায়, বিভিন্ন মোড়ে ছোট ছোট সভা করার পরিকল্পনা গ্রহণ করেছে বিজেপি। ৩ কোটি পরিবার পর্যন্ত পৌঁছতে বিজেপি একাধিক পারবলিক রিলেশন গ্রুপ তৈরি করেছে। তারা মনে করছে এতে আর ১ কোটি সাধারণ মানুষের সমর্থন পাবে বিজেপি।

বিজেপির প্রথম সারির মেতারা থাকবেন প্রচারে

বিজেপির প্রথম সারির মেতারা থাকবেন প্রচারে

জানা গিয়েছে বিজেপির প্রথম সারির সমস্ত নেতা এই কর্মসূচিতে যোগ দিতে চলেছেন। অমিত শাহ থেকে নরেন্দ্র মোদী থাকছেন এই কর্মসূচির মধ্যে। বিজেপির প্রথম পর্যায়ের ৫০ জন নেতাকে সঙ্গে নিয়ে এমন প্রচার চালাবে বিজেপি। এমনই গুঞ্জন শোনা যাচ্ছে। এই কর্মসূচির মূল লক্ষ্য হন নাগরিকত্ব ইস্যু নিয়ে মানুষের মধ্যে জমাট বাঁধা ভয় দূর করা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+