অযোধ্যা মামলা পরবর্তী পরিস্থিতে শান্তি বজায় রাখতে দলের মুসলিম নেতাদের নিয়ে মঞ্চ তৈরি বিজেপি-র

অযোধ্যা বিবাদ মামলাতে খুব শীঘ্রই রায়দান করতে চলেছে সুপ্রিম কোর্ট। সংবেদনশীল এই মামলার রায়দানের পর যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়ে খেয়াল রাখতে দলের মুসলিম নেতাদের নিয়ে কমিটি গড়া হবে।

অযোধ্যা বিবাদ মামলাতে খুব শীঘ্রই রায়দান করতে চলেছে সুপ্রিম কোর্ট। সংবেদনশীল এই মামলার রায়দানের পর যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়ে খেয়াল রাখতে দলের মুসলিম নেতাদের নিয়ে কমিটি গড়ার সিদ্ধান্ত নিল বিজেপি। গত সপ্তাহের শুক্রবার গভীর রাত পর্যন্ত বিজেপি শীর্ষ নেতৃত্বের এক বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। সেই বৈঠকে আরএসএস-এর মোহন ভাগবতের সহ অন্য নেতারাও ছিলেন বলে জানা গিয়েছে। বিজেপির তরফে ছিলেন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

অযোধ্যা মামলা পরবর্তী পরিস্থিতে শান্তি বজায় রাখতে দলের মুসলিম নেতাদের নিয়ে মঞ্চ তৈরি বিজেপি-র

মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ নামক সংগঠন গড়া হবে বিজেপি-র মুসলিম নেতাদের নিয়ে। এই মঞ্চের কাজ হবে সমাজের বিভিন্ন স্তরে গিয়ে দেশের ধর্মীয় সম্প্রীতির বার্তা ছড়ানো। পাশাপাশি অযোধ্যা মামলার রায়ের জেরে যাতে পরিস্থিতি অশান্ত না হয় তাও নজরে রাখবেন মঞ্চের সদস্যরা। এই মঞ্চের অধীনে মোট চারটি আলাদা কমিটি থাকবে। যারা বিভিন্ন ক্ষেত্রে কাজ করবে। জানা গিয়েছে এই পুরো বিষয়টি আরএসএস-এর মস্তিষ্কপ্রসূত।

এই মঞ্চের শীর্ষস্থানে থাকতে চলেছেন মোদী সরকারের মন্ত্রী মুক্তার আব্বাস নাকভি, সৈয়দ শআহনাওয়াজ হুসেন, শাজিয়া ইলমি, বিজেপির জাতীয় সংখ্যালঘু সেলের প্রধান ওব্দুল রশিদ আনসারি, সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান সৈয়দ গাইরুল হায়াস রিজভি।

এর আগে ৩০ অক্টোবর আরএসএস সাধারণ জনগণের কাছে শীর্ষ আদালতের রায়কে মেনে নিয়ে তা সম্মান জানানোর আবেদন করা হয়েছিল। তারা জানায়, এই রায়ের জেরে দেশের শান্তি সৃঙ্খলা যাতে কোনও ভাবে বিঘ্নিত না হয়। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর মন কি বাত অনুষ্ঠানে একই আবেদন রেখেছিলেন ভআরতবাসীর কাছে।

চলতি বছরের অগাস্ট মাস থেকে ৪০ দিন সুপ্রিম কোর্টে অযোধ্যার রাম জন্মভূমি-বাবরি মসজিদের বিতর্কিত মামলার শুনানি চলে। সেই মামলার রায় ঘোষণা হবে ১৭ নভেম্বরের আগে। তার আগে থেকেই অযোধ্যায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যাতে সুপ্রিম কোর্টের রায়কে ঘিরে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে। তাই অযোধ্যা, মথুরা, বারাণসী সহ উত্তরপ্রদেশের বেশ কিছু শহরে কড়া সতর্কতা জারি করা হয়েছে। অযোধ্যা, বারাণসী ও মথুরার মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। এর পাশাপাশি রাজ্যের পুলিশ স্টেশন ও প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে চলছে নজরদারি।

এদিকে, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মন্ত্রিসভার সদস্যদের বলেছেন, অযোধ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য থেকে দূরে থাকতে। এরমধ্যে দিওয়ালি উপলক্ষে দীপোৎসবে মুখ্যমন্ত্রী যখন অযোধ্যায় গিয়েছিলেন, তখনও তিনি সন্তদের সঙ্গে বৈঠক করেছেন। বিতর্কিত কিছু না বলার জন্য তাঁদের কাছে অনুরোধ করেছিলেন মুখ্যমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+