বিল পাশের পর এবার সরাসরি শরণার্থীদের কাছে! নানা পরিকল্পনা গেরুয়া শিবিরের
তিন প্রতিবেশী দেশ থেকে আসা সেখানকার সংখ্যালঘুদের নাগরিকত্বের সুবিধা দেওয়ার পর, এবার সেই শরণার্থীদের কাছে সরাসরি পৌঁছতে চায় বিজেপি।
তিন প্রতিবেশী দেশ থেকে আসা সেখানকার সংখ্যালঘুদের নাগরিকত্বের সুবিধা দেওয়ার পর, এবার সেই শরণার্থীদের কাছে সরাসরি পৌঁছতে চায় বিজেপি। সেইসব মানুষদের কাছে তাদের অধিকার এবং সুবিধা সম্পর্কে জানাতে চায় বিজেপি নেতৃত্ব।

নাগরিকত্ব সংশোধনী বিলে সুবিধা
নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হয়ে যাওয়ায়, প্রতিবেশী আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে আগত অমুসলিমরা এদেশে নাগরিকত্ব পাবেন। এর জন্য সময়সীমা ধার্ষ করা হয়েছে ২০১৪-র ৩১ ডিসেম্বর। সরকারি হিসেবে নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হওয়ায় কয়েকলক্ষ মানুষ উপকৃত হবেন।

বিজেপির নানা পরিকল্পনা
বিজেপি সূত্রে জানা গিয়েছে, শরণার্থীদের কাছে পৌঁছে যেতে নানা পরিকল্পনা নেওয়া হয়েছে। শরণার্থীরা যেসব এলাকায় রয়েছেন, সেইসব জায়গায় সভা, সম্বর্ধনা সভা, সচেতনতা প্রচার করা হবে।
এব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে, তাদের পরিকল্পনা জানতে চাওয়া হয়েছে।

মোদী সরকারের জনকল্যাণমূলক কাজের প্রচার
সূত্রের খবর অনুযায়ী, বিজেপি এইসব শরণার্থী মানুষগুলোর কাছে এমনভাবে পৌঁছতে চায়, যাতে তাদের কাছে মোদী সরকারে জনকল্যাণমূলক কাজের বিষয়টিও তুলে ধরা যাবে। তাদের কাছে নাগরিকত্ব পাওয়ার সহজ উপায়ও তুলে ধরা হবে। যে দেশ তাদের আশ্রয় দিয়েছে, সেই দেশে তাদের অধিকার কী কী রয়েছে, তাও তুলে ধরা হবে।

নির্বাচনী ইস্তেহারের আশ্বাস পূরণ হবে
বিজেপি মনে করছে, নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হওয়ায়, তাদের ইস্তেহারে থাকা গুরুত্বপূর্ণ আশ্বাস পূরণ করা সম্ভব হবে।












Click it and Unblock the Notifications