অরুণাচল প্রদেশে চিনের আগ্রাসন নিয়ে ইঙ্গিতপূর্ণ বার্তা বিজেপির প্রতিনিধি দলের
অরুণাচল প্রদেশ নিয়ে চিনের সঙ্গে ভারতের টানাপোড়েন নতুন কিছু নয়। কয়েকদিন অন্তর অন্তরই সীমান্তে আস্ফালন শুরু করে চিনা ফৌজ। কিন্তু এবার আবার নতুন দাবি করেছে বিজেপির প্রতিনিধিদল তারা দাবি করেছেন ১৯৬২ সালের পর নাকি চিন ভারতের সীমান্তে পা রাখেনি।
চিন ভারতের কোনও জমি অধিগ্রহণ করেনি বলে বার্তা দিয়েছে বিজেপির প্রতিনিধি দল। চারমাস ধরে বিজপির এই প্রতিনিধিদল পরিদর্শন করেছে একাধিক এলাকা। অরুণাচল প্রদেশের সীমান্তবর্তী এলাকাগুলি পরিদর্শন করেছে তারা। সরহদ যাত্রা নাম দিয়ে ১১ জনের একটি দল অরুণাচল প্রদেশের সীমান্ত এলাকা পরিদর্শন করতে শুরু করে।

এলএসি বরাবর ১১২৯ কিলোমিটার পথ তারা পরিদর্শন করবেন। বেজিং যেখানে বারবারই দাবি করে গিয়েছে অরুণাচল প্রদেশের ৯০.০০০ স্কোয়ার কিলোমিটার এলাকা তাঁদের। ২০২২ সালের ডিসেম্বর মাস থেকে শুরু হয়েছে যাত্রা শেষ হবে ২০২৪ সালে।
অরুণাচল প্রদেশের আনজওয়ান জেলা থেকে শুরু হয়েছে এই অভিযান। সেটা শেষ হবে তাওয়াং জেলায়। উত্তরর-পূর্ব তাওয়াং জেলায় শেষ হবে ভ্রমণ। সীমান্ত জেলাগুলি পরিদর্শনের সময় একাধিক জায়গায় তিনি পরিদর্শন করেছেন এবং সেখানে কর্তব্যরত জওয়ানদের সঙ্গেও কথা বলেছেন। গ্রামবাসীদের সঙ্গেও কথা বলেছেন তাঁরা। কিন্তু কোথাও তেমন চিনা আগ্রাসণের অভিযোগ তাঁরা পাননি।












Click it and Unblock the Notifications