বাংলার ভোটে রবীন্দ্রনাথের মতো দাড়ি, তামিলনাড়ুতে লুঙি পরেন মোদী! তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীকে পাল্টা বিজেপির

বাংলার ভোটে রবীন্দ্রনাথের মতো দাড়ি, তামিলনাড়ুতে লুঙি পরেন মোদী! তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীকে পাল্টা বিজেপির

প্রধানমন্ত্রী মোদীকে (Narendra Modi) নিয়ে মস্করা তেলেঙ্গানার (Telangana) মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের (K Chandrashekhar Rao)। এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন, যখন পশ্চিমবঙ্গে নির্বাচন আসে, তখন তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো দাঁড়ি রাখেন। যখন তামিলনাড়ুতে যান, তখন লুঙি পরেন, পঞ্জাবে গেলে পাগড়ি, মনিপুর কিংবা উত্তরাখণ্ডে গেলে সেখানকার টুপি পরেন। এটা কি, প্রশ্ন করেছিলেন তিনি। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও (BJP)।

বিজেপির প্রতিবাদ

বিজেপির প্রতিবাদ

বিজেপির তরফ থেকে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর এই ধরনের মন্তব্যের তীব্র প্রতিবাদ করা হয়েছে। প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের বিরুদ্ধে ব্যবহৃত ভাষা নিয়েও আপত্তি জানানো হয়েছে বিজেপির তরফে।

হতাশায় ডুবে রয়েছেন মুখ্যমন্ত্রী

হতাশায় ডুবে রয়েছেন মুখ্যমন্ত্রী

বিজেপির তরফে কটাক্ষ করে বলা হয়েছে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী হতাশায় ডুবে রয়েছেন। তেলেঙ্গানার জনগণ তাঁকে শীঘ্রই শক থেরাপি দেবেন বলে মন্তব্য করেছেন তেলেঙ্গানার বিজেপি সভাপতি তথা সাংসদ বন্দি সঞ্জয়। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী পাগলের মতো আচরণ করছে বলেও মন্তব্য করেছএন তিনি। বন্দি সঞ্জয় আরও বলেছেন, কে চন্দ্রশেখর রাও সংসবিধানের স্থপতি বিআর আম্বেদকরকেও অপমান করেছেন।
কেসিআর-এর নতুন সংবিধানের দাবি প্রসঙ্গে বিজেপি বলছে, তফশিলি জাতি-উপজাতিদের সংরক্ষণ অস্বীকার করার চক্রান্ত করছেন কেসিআর।

তেলেঙ্গানা লজ্জিত

তেলেঙ্গানার প্রাক্তন সাংসদ কোন্ডা বিশ্বেশ্বর রেড্ডিও মুখ্যমন্ত্রী কেসিআরকে নিশানা করেছেন, তাঁর কটূ কথার জন্য। টুইটে তিনি বলেছেন, বাজেটের কথা বলতে গিয়ে কেসিআর যা বলেছেন, তা একজন মুখ্যমন্ত্রীর মুখে মানায় না। তিনি তেলগু ভাষায় যে শব্দ ব্যবহার করেছেন, তা অনুবাদ করলে নোংরা এবং ঘৃণার। যেই কারণে তেলেঙ্গানা লজ্জিত বলেও মন্তব্য করেছেন ওই প্রাক্তন সাংসদ।

বাজেটের নিন্দায় কেসিআর

বাজেটের নিন্দায় কেসিআর

অন্য বিরোধীদের মতোই তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বাজেট নিয়ে বলেছিলেন, সেখানে কোনও দিক নির্দেশনা নেই। বাজেটকে গোলমেলে বলেও মন্তব্য করেছিলেন তিনি। বাজেট থেকে প্রাপ্তি বড় শূন্য বলেও কটাক্ষ করেছিলেন তিনি।
তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী বলেছিলেন কেন্দ্রীয় বাজেটে স্বাস্থ্য ও শিক্ষাকে উপেক্ষা করা হয়েছে। বিজেপি নেতৃত্বাধীন সরকার যে বাজেট পেশ করেছে, সেখানে সংখ্যালঘু, কৃষক এবং সাধারণ মানুষের জন্য কিঠুই নেই। সাধারণ মানুষের জন্য এই বাজেট হতাশার বলেও মন্তব্য করেছিলেন তিনি।

বিজেপিকে বঙ্গোপসাগরে ডুবিয়ে দেওয়া উচিত

বিজেপিকে বঙ্গোপসাগরে ডুবিয়ে দেওয়া উচিত

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করতে গিয়ে বলেছিলেন, তিনি যখন বাংলায় ভোট প্রচারে যান, সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুরের মতো দাড়ি রাখে। যে সময় তিনি তামিলনাড়ুতে যান, লুঙি পরেন। পঞ্জাবে গেলে পাদড়ি পরেন। আবার তিনি যখন উত্তরাখণ্ড কিংবা মনিপুরে যান, সেখানকার টুপি পরেন। তিনি বলেছিলেন বিজেপির কোনও লজ্জা নেই। এদেরকে বঙ্গোপসাগরে ডুবিয়ে দেওয়া উচিত বলেও মন্তব্য করেছিলেন তিনি। পাশাপাশি তিনি আরও বলেছিলেন আগামী সাধারণ নির্বাচনে বিজেপির পরাজয় নিশ্চিত করতে তিনি সম মনোভাবাপন্ন দলের নেতাদের সঙ্গে দেখা করবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+