মিশন ২০২৪-এ ১৬০ আসন টার্গেট বিজেপির, জাতীয় কর্মসমিতির বৈঠকে প্রস্তুত পরিকল্পনা

মিশন ২০২৪-এ ১৬০ আসন টার্গেট বিজেপির, জাতীয় কর্মসমিতির বৈঠকে প্রস্তুত পরিকল্পনা

২০২৪-এর লোকসভা নির্বাচনে আরও বড় জয়ের লক্ষ্যে ১৬০ আসনকে টার্গেট করল বিজেপি। দিল্লিতে জাতীয় কর্মসমিতির বৈঠক শেষে এ ব্যাপারে স্পষ্ট করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির পক্ষ থেকে অমিত শাহ টার্গেট ফিক্সড করে জানিয়েছে, ২০১৯-এর থেকে বড় জয় আসছে।

প্রধানমন্ত্রীই প্রধান মুখ বিজেপির

প্রধানমন্ত্রীই প্রধান মুখ বিজেপির

অমিত শাহ এদিন ফের একবার চূড়ান্ত করে দিয়েছেন ২০২৪-এ বিজেপির প্রধানতম হাতিয়ার হতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতীয় কর্মসমিতির বৈঠকে এই মর্মে সিদ্ধান্ত হয়েছে। ২০২৪-এর নির্বাচনে আরও একটা বড় জয়ের লক্ষ্যে নেওয়া হয়েছে কৌশলও। ১৬০ আসনকে টার্গেট করে প্রচারে ঝড় তুলতে প্রধানমন্ত্রীই প্রধান মুখ বিজেপির।

২০২৩-এ ৯ রাজ্যই জিততে চাইছে বিজেপি

২০২৩-এ ৯ রাজ্যই জিততে চাইছে বিজেপি

২০২৪-এর লোকসভা ভোট জিততে ২০২৩-কে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আগেই জানিয়ে দিয়েছিলেন জেপি নাড্ডা। কেননা এ বছর ৯টি রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। এই ৯ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল অনেক কিছু নির্ধারণ করে দেবে। সে জন্য ২০২৩-এ ৯ রাজ্যই জিততে চাইছে বিজেপি। তারপর তারা ২০২৪-এর লোকসভাকে পাখির চোখ করতে চাইছে।

১৬০টি লোকসভা আসনে প্রচার পরিকল্পনা

১৬০টি লোকসভা আসনে প্রচার পরিকল্পনা

এই ৯ রাজ্য জিততে এবং তারপর ২০২৪-এ আরও বড় সাফল্য নিয়ে আসতে দলকে কী করতে হবে, তার রূপরেখা তৈরি করা হয়েছে জাতীয় কর্মসমিতির বৈঠক থেকে। সেখানে যেমন বুথকে শক্তিশালী করার বার্তা দেওয়া হয়েছে, তেমনই বিজেপির পক্ষ থেকে ১৬০টি লোকসভা আসন বেছে নেওয়া হয়েছে। সেখানে বিশেষ প্রচার চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

সংরক্ষিত সম্প্রদায়ের ভোটব্যাঙ্কে বিশেষ নজর

সংরক্ষিত সম্প্রদায়ের ভোটব্যাঙ্কে বিশেষ নজর

এই ১৬০টি আসনের মধ্যেই দুর্বল ৭২ হাজার বুথের অধিকাংশ রয়েছে। সেই বুথগুলিতে দলকে শক্তিশালী করে তোলাই লক্ষ্য। সেইসঙ্গে সংরক্ষিত সম্প্রদায়ের ভোটব্যাঙ্কে বিশেষ নজর দেওয়ার কথা বলা হয়েছে। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য তফশিলি জাতি, উপজাতি, ও ওবিসি। এই সম্প্রদায়গুলির মধ্যে বিজেপির প্রভাব যথেষ্ট রয়েছে। এই ক্ষেত্রগুলিকে কাজে লাগাতে হবে আসন্ন ভোটে।

সমাজের বিভিন্নস্তরে প্রতিনিধিত্ব পোক্ত করছে বিজেপি

সমাজের বিভিন্নস্তরে প্রতিনিধিত্ব পোক্ত করছে বিজেপি

যে ১৬০টি আসন বেছে নিয়েছে বিজেপি, সেখানে সংরক্ষিত জনসংখ্যার প্রভবা রয়েছে। এই আসনগুলি জিততে বিশেষ প্রচার পরিকল্পরনা নেওয়া হয়েছে। আরও বেশি করে তফশিলি জাতি, উপজাতি, ও ওবিসি সম্প্রদায়ের মানুষের কাছে পৌঁছে যেতে হবে বলে জানিয়েছেন তাঁরা। বিজেপি এই পরিকল্পনার মাধ্যনে ব্রাহ্মণ্যবাদী তকমা ঘোচাতে চাইছে, তেমনই সমাজের বিভিন্নস্তরে প্রতিনিধিত্ব পোক্ত করতে চাইছে।

২০১৯-এর ফলাফলকেও টপকে যাওয়ার টার্গেট

২০১৯-এর ফলাফলকেও টপকে যাওয়ার টার্গেট

এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিজেপি ২০১৯-এর ফলাফলকেও টপকে যাবে বলে দাবি করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি ব্যাখ্যা করেন, ২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে ত্রিপুরায় জয়ী হয়েছিল বিজেপি। কর্নাটক, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়ে ক্ষমতা হারিয়েছিল। জোট সরকার গড়েছিল মেঘালয়, মিজোরামে। তারপরও ২০১৯-এ তিনশোর গণ্ডি পেরিয়ে গিয়েছিল বিজেপি।

আরও বেশি আসন নিয়ে বিজেপি দিল্লির কুর্সি জিতবে

আরও বেশি আসন নিয়ে বিজেপি দিল্লির কুর্সি জিতবে

পরবর্তী সময়ে কর্নাটক ও মধ্যপ্রদেশে বিজেপি ক্ষমতা দখল করেছিল। এবার ২০২৩-এ ফের ওই ৯ রাজ্যে নির্বাচন। প্রতিটি রাজ্যেই এবার তাঁরা জয়ের ব্যাপারে আশাবাদী। এবার সমস্ত রাজ্যে ক্ষমতা দখল করার পাশপাশি ২০২৪-এর লোকসভা ভোটে আরও বেশি আসন নিয়ে বিজেপি দিল্লির কুর্সি জিতবে বলে মনে করছেন তাঁরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+