Ayodhya: যাঁদের শ্রীরাম ডাকবেন তাঁরাই কেবল আসবেন, অযোধ্যার উদ্বোধন বিতর্ক নিয়ে বামেদের পাল্টা তোপ বিজেপির
অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন নিয়ে রাজনৈিতক চাপান উতোর শুরু হয়ে গিয়েছে। বামেরা জািনয়ে দিয়েছে যে তাঁরা যাবে না অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনে। কারণটাও ব্যাখ্যা করেছেন তাঁরা। বামেদের এই সিদ্ধান্তকে তীব্র কটাক্ষ করে বলেছেন বিজেপি নেত্রী মীনাক্ষী লেখি।
তিনি সোশ্যাল মিডিয়ায়ে বামেদের পাল্টা নিশানা করে বলেছেন, অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনের আমন্ত্রণ সকলকেই পাঠানো হয়েছে। তবে শ্রীরাম যাঁদের ডাকবেন তাঁরাই কেবল আসবেন। অর্থাৎ বামেদের এই অনুপস্থিতির নেপখ্যে কাজ করছে শ্রীরামের ইচ্ছে। তিনি চান না বলেই বামেরা আসছেন না বলে পাল্টা নিশানা করেছেন বিজেপি নেত্রী।

প্রসঙ্গত উল্লেখ্য বাম নেত্রী বৃন্দা কারাত জানিয়েছেন, অযোধ্যার রাম মন্দির িনয়ে তাঁদের কোনও রাজনৈতিক মতামত নেই। কারোর ধর্মিয় ভাবাবেগে তাঁরা আঘাত দিতে চান না। তবে বিজেপি এই রাম মন্দিরের উদ্বোধন নিয়ে রাজনীতি করতে চাইছে। সেকারণেই তাঁরা এই অনুষ্ঠানে যোগ দিতে যাইছেন না।
অন্যদিকে প্রাক্তন কংগ্রেস নেতা কপিল সিবলও রাম মন্দিরের উদ্বোধন নিয়ে বিেজপির বিরুদ্ধে রাজনীতির অভিযোগ করেছেন। তিনি বলেছেন শ্রীরাম আমার হৃদয়ে রয়েছেন। তার জন্য অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনে যাওয়ার কোনও প্রয়োজন নেই। এই উদ্বোধনে বিপুল লোকের সমাগম ঘটিয়ে বিজেপি লোকসভা ভোটের আগে শক্তি প্রদর্শন করতে চাইছে।
অযোধ্যার রাম মন্দিরের উদ্বোবধন নিয়ে এলাহি আয়োজন করছে বিজেপি। প্রায় ৪০ হাজার মানুষের সমাগম হচ্ছে। ভিভিআইপিেদর সংখ্যাই ৪০০০ ছাড়িয়ে যাবে। শিল্পপতি থেকে বলিউড তারকা সকলকেই আমন্ত্রণ জানানো হয়েছে অনুষ্ঠানে। তার সঙ্গে সব রাজনৈতিক দলের নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। সোনিয়া গান্ধীকে আমন্ত্রণ না জানিয়ে মল্লিকার্জুন খাড়গেকে আমন্ত্রণ জানিয়েছে বিজেপি। এই নিয়ো জোর সমালোচনা শুরু হয়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications