পাকিস্তানে সার্জিকাল স্ট্রাইকের কোনও প্রমাণ নেই, দিগ্বিজয় সিংয়ের মন্তব্যের পাল্টা তোপ বিজেপির

ফের সার্জিকাল স্ট্রাইকের সত্যতা নিয়ে প্রশ্ন তুলল কংগ্রেস

২০১৬ সালের সার্জিকাল স্ট্রাইক বলে কিছুই হয়নি। এমনই বিস্ফোরক দাবি করেছেন মধ্য প্রদেশের কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। তাই নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছে বিজেপি। পাল্টা নিশানা করে বলেছেন দেশপ্রেম বলে কিছু নেই কংগ্রেসের। সবটাই হারিয়ে ফেলেছে তারা। দেশের সুরক্ষার বিরুদ্ধ গিয়ে যাঁরা কথা বলে তাঁদের রেয়াত করবে না দেশবাসী পাল্টা নিশানা করেছেন তিনি।

দিগ্বিজয় সিংকে পাল্টা তোপ বিজেপির

২০১৬ সাল েকানও রকম সার্জিকাল স্ট্রাইক হয়নি দেশে। এমনই দাবি করেছেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। মধ্য প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং, পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানদের কনভয়ে বিস্ফোরণের ঘটনায় ৪০ জন জওয়ান শহিদ হয়েছিলেন। তার বদলা নেওয়ার কথা বলে পাকিস্তানে যে সার্জিকাল স্ট্রাইক চালানো হয়েছিল সেটা একেবাই মিথ্য বলে দাবি করেছেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। সত্যিই সেসময় পাকিস্তানে ভারতীয় সেনা কোনও সার্জিকাল স্ট্রাইক চালিয়েছিল কিনা তার কোনও প্রমাণ নেই বলেই দাবি করেছেন দিগ্বিজয় সিং।

উল্টে তিনি দাবি করেছেন যে হামলা সিআরপিএফের জওয়ানদের উপরে হয়েছিল তা সহজেই রোধ করা যেত। যদি মোদী সরকারের ইন্টালিজেন্স ঠিক মত খবর রাখত। এবং যদি তাঁদের যাত্রা পথের যদি সঠিক খবর রাখা হত তাহলে এরকম ঘটনা ঘটতনা বলে অভিযোগ করেছেন তিনি। এর আগেও কংগ্রেস এই নিয়ে প্রশ্ন তুলেছিল। এমনকী কংগ্রেস নেতা রাহুল গান্ধীও সার্জিকাল স্ট্রাইক হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

দিগ্বিজয় সিংয়ের এই মন্তব্যে পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। দিগ্বিজয় সিংকে তীব্র নিশানা করে বিজেপি পাল্টা দাবি করেছে দেশপ্রেম বলে কিছু নেই আর কংগ্রেসের। যাঁরা দেশের সেনাবাহিনীর সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন তাঁদের দেশবাসী কিছুতেই ক্ষমা করবে না বলে পাল্টা তোপ দেগেছে কংগ্রেস। তাঁদের যে কোনও দেশপ্রেম নেই সেটা প্রমাণ হয়ে গিয়েছে এই ধরনের মন্তব্যে। রাহুল গান্ধী নিজেও এই ধরনের মন্তব্য করে থাকেন। এর থেকেই স্পষ্ট যে তাঁদের কোনও দেশপ্রেম নেই।

বিজেপি নেতা শাহজাদ পুনেওয়ালা টুইটে এই নিয়ে দিগ্বিজয় সিংকে নিশানা করেছেন তিনি বলেছেন, ফের সার্জিকাল স্ট্রাইকের সত্যতা নিয়ে প্রশ্ন তুলছে কংগ্রেস। ২৬/১১-র জন্য দেশকেই দায়ী করছে। দেশের সেনাবাহিনীর মনোবল ভাঙার চেষ্টা করছে। এর থেকে লজ্জাজনক আর কিছু হতে পারে না। পাকিস্তানের দল হয়ে গিয়েছে কংগ্রেস। পাল্টা আক্রমণ শানিয়েছেন কংগ্রেস নেতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+