বিহারে বিধানসভা ভোটের প্রচারে ডিজিটাল প্রহার! আগামীর রাজনৈতিক পথ বাতলে দিচ্ছে বিজেপি

বিহার নির্বাচনে বাকি আরও কয়েক মাস। করোনার আবহে সম্ভবত বিহারই প্রথম রাজ্যে হবে, যেখানে বিধানসভা নির্বাচন আয়োজিত হতে চলেছে। এই পরিস্থিতিতে বিহারে ডিজিটাল প্রচার চালু করে দিল বিজেপি। বিহারের ৭০টি বিধানসভা কেন্দরে ভার্চুয়াল ব়্যালি ও জনসংবাদ করে ফেলেছে বিজেপি।

ফেসবুক লাইভ ও জুম অ্যাপে বিজেপি

ফেসবুক লাইভ ও জুম অ্যাপে বিজেপি

ফেসবুক লাইভ ও জুম অ্যাপের সাহায্যে বিজেপি ক্যাডার ও সাধারণ জনগণের মধ্যে পৌঁছে গিয়েছে বিজেপি। করোনার সংক্রমণের কারণে উদ্ভুত পরিস্থিতি ও চলতে থাকা লকডাউনের জেরে আপাতত বন্ধ রয়েছে রাজনৈতিক সমাবেশ। এই পরিস্থিতিতে বিরোধীরা সেভাবে প্রচার শুরু করতে পারেনি বিহারে। তবে এই সুযোগকে কাজে লাগিয়ে প্রচারের ময়দানে এগিয়ে গিয়েছে বিজেপি।

ভার্চুয়াল প্রচার সভা শুরু করে দিয়েছে বিজেপি

ভার্চুয়াল প্রচার সভা শুরু করে দিয়েছে বিজেপি

বিহার, ওড়িশার পর পশ্চিমবঙ্গ। একাধিক রাজ্যে ইতিমধ্যেই ভার্চুয়াল প্রচার সভা শুরু করে দিয়েছে বিজেপি। পোশাকি নাম দেওয়া হয়েছে জনসংবাদ ব়্যালি। জনসংবাদ ব়্যালির মাধ্যমে জনসংযোগে বিজেপি যে দেশজুড়ে সাড়া ফেলে দিয়েছে তা স্বীকার করে নিয়েছেন অনেক রাজনৈতিক পর্যবেক্ষকই।

ডিজিটাল মিডিয়াকে হাতিয়ার

ডিজিটাল মিডিয়াকে হাতিয়ার

৭ জুন বিহারে জনসংবাদ ব়্যালি অনুষ্ঠিত করে বিজেপি। প্রধান বক্তা ছিলেন অমিত শাহ। করোনা আবহেও দলের সাংগঠনিক বৈঠক বা সভার কাজ থমকে থাকছে না। রাজনৈতিক নেতারা এখন একে অন্যের সঙ্গে যোগাযোগ রাখতে ভরসা রাখছেন ডিজিটাল মাধ্যমেই। শুধু তাই নয়, ডিজিটাল মিডিয়াকে হাতিয়ার করে দলীয় নেতৃত্বের তরফে লাগাতার নির্দেশ দেওয়া হচ্ছে নিচুতলার কর্মীদের।

জনসংবাদ ব়্যালির ডিজিটাল গতিবিধি

জনসংবাদ ব়্যালির ডিজিটাল গতিবিধি

নিজেদের দলীয় প্রচারের কাজে ডিজিটাল মিডিয়াকে কোন দল কতটা ব্যবহার করতে পারছে তা নিয়েও চলছে জোর লড়াই। কয়েকদিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৃথক পৃথক ভাবে ভার্চুয়াল সভা করেছেন। রাজনৈতিক মহলের একাংশ বলছে, জনসংবাদ ব়্যালির মতো এত বড়মাপের কোনও ডিজিটাল গতিবিধি এখনও পর্যন্ত দেখা যায়নি দেশে।

আগামী দিনে ভারতের রাজনীতি এই পথেই চলবে

আগামী দিনে ভারতের রাজনীতি এই পথেই চলবে

আগামী দিনে ভারতের রাজনীতি এই পথেই চলবে। বিজেপি শুরু করেছে। ভার্চুয়াল প্রযুক্তির সাহায্য নিচ্ছে। দিল্লি থেকে ভাষণ হচ্ছে। ফেসবুক লাইভ ও প্রযুক্তির মাধ্যমে বাড়িতে বসে মানুষ তা দেখছে। কোথাও পয়সা খরচ হচ্ছে না। এতে আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাচ্ছে বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+