Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বেঙ্গালুরুতে রোড শো প্রধানমন্ত্রীর! মোদী স্বাগত জানাতে কোথাও হনুমান সাজ, কোথাও লোকনৃত্য বিজেপি সমর্থকদের

চারদিন পরেই নির্বাচন। তারই মধ্যে শনিবার প্রচারের একেবারে শেষ ধাপে বেঙ্গালুরুতে রোড শো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। রোড শো শুরুর আগে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, কর্নাটকের বিজেপি নেতৃত্বাধীন সরকার পুনঃ প্রতিষ্ঠিত হলে সেখানে তাৎপর্যপূর্ণ উন্নতি হবে।

রোড শো শুরুর আগে প্রধানমন্ত্রী টুইটে বলেন, বেঙ্গালুরু ও বিজেপির মধ্যে বন্ধন পুরনো ও শক্তিশালী। এই শহর প্রথম থেকেই বিজেপিকে সমর্থন করেছে। আর প্রতিদানে বিজেপি সেখানকার উন্নয়তির জন্য চেষ্টা করেছে বলে জানান তিনি।

বেঙ্গালুরুতে রোড শো প্রধানমন্ত্রীর
Photo Credit: ছবি সূত্র: পিটিআই

টুইটারে তিনি বলেছেন, প্রযুক্তি থেকে পরিবহণ, সরকার এমনভাবে কাজ করবে যা জনগণের প্রত্যাশার সঙ্গে সঙ্গতিপূর্ণ। তিনি বলেছেন, এইভাবেই প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে বেঙ্গালুরুর অবস্থান পুনঃনিশ্চিত হবে। যদিও বিরোধীরা প্রধানমন্ত্রীর এই প্রতিশ্রুতিকে কটাক্ষ করেছেন।

এদিন রোড শো শুরুর সময় প্রধানমন্ত্রী মোদী বেঙ্গালুরুতে বজরংবলি কি জয়, বন্দে মাতরম এবং ভারত মাতা কি জয় স্লোগান দিয়ে তাঁর রোড শো শুরু করেন। প্রধানমন্ত্রীর পুরো রোড শোয়ের রুটে ফুল দিয়ে সাজানো হয়। এছাড়াও সেখানে সমর্থকদের উল্লাস ছিল চোখে পড়ার মতো।

এদিন কর্নাটকের গনিকোপ্পায় সভা করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি বলেন, কংগ্রেস নেতা ডিকে শিবকুমার টিপু সুলতানের পরিবারের সদস্য। আর কংগ্রেস যদি আবার ক্ষমতায় আসে, তাহলে কর্নাটক পিএফআই উপত্যকায় পরিণত হবে।

বেঙ্গালুরুতে রোড শো প্রধানমন্ত্রীর
Photo Credit: ছবি সূত্র: পিটিআই

এদিন প্রধানমন্ত্রী ৩৬.৬ কিমি রোড শো করছেন। যা শহর ও আশপাশের এলাকার ১৭ টি বিধানসভা কেন্দ্রকে ছুঁয়ে যাচ্ছে। যেখানে প্রায় দশ লক্ষ লোক অংশ নেবেন বলে দাবি করেছে বিজেপি। পরিকল্পনা অনুযায়ী প্রধানমন্ত্রী মোদী ৪ কিমির আরও একটি রোড শো এবং আরও চারটি জনসভা করবেন। চারটি জনসভাই হবে রবিবার।

এর আগে প্রধানমন্ত্রী মোদী বেঙ্গালুরুতে ৫ কিমি একটি রোড শো এবং মহীশূরে আরেকটি রোড শো করেছেন। দুটি জায়গাতেই প্রচুর মানুষ অংশগ্রহণ করেছিলেন। উল্লেখ করা প্রয়োজন প্রধানমন্ত্রী গুজরাত নির্বাচনের সময় আহমেদাবাদের ১৯ টি বিধানসভা কেন্দ্র কভার করে ২৫ কিমির বেশি রোড শো করেছিলেন।

এদিকে কংগ্রেস নেতা জয়রাম রমেশ প্রধানমন্ত্রী রোড শোয়ের তীব্র নিন্দা করেছেন। তিনি বলেছেন, শাসক দল পুরো শহরকে তালাবন্ধ করে দিয়েছে। ছাত্রছাত্রীদের জন্য অনিশ্চয়তা তৈরি করেছে। তিনি বলেছেন, রাজ্যের আসল সমস্যা যেমন মূল্যবৃদ্ধি এবং বেকারত্ব নিয়ে প্রধানমন্ত্রী মোদী চুপ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+