মণিপুর বিধানসভা নির্বাচন : বিজেপির প্রার্থী ঘোষণার পর বিক্ষোভ, পদত্যাগের হিড়িক

বিজেপিতে শুরু হয়েছে গৃহযুদ্ধ। বিধানসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা হতেই মণিপুরে বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি নেতা-কর্মীরাও। পদত্যাগের হিড়িক পড়ে যায়।

বিজেপিতে শুরু হয়েছে গৃহযুদ্ধ। বিধানসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা হতেই মণিপুরে বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি নেতা-কর্মীরাও। পদত্যাগের হিড়িক পড়ে যায়। বিজেপি সমর্থকরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং-এর কুশপুত্তলিকা দাহ করে। স্লোগান দিতে শুরু করে নিজেদের দলের বিরুদ্ধেই।

মণিপুর বিধানসভা নির্বাচন : বিজেপির প্রার্থী ঘোষণায় বিক্ষোভ

রবিবার বিজেপি আসন্ন নির্বাচনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে। তারপরই বিক্ষোভ শুরু হয় রাজ্যে। রাজ্যের বিভিন্ন জায়গায় পার্টি অফিস ভাঙচুর করা হয়। বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড নিয়ে বেশ কয়েকটি এলাকায় জড়ো হয়। ইম্ফলের বিজেপি সদর দফতরের চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

মণিপুর বিধানসভা নির্বাচনে টিকিট পাওয়ার আশায় কয়েকজন দলীয় নেতা পদত্যাগ করেছেন। যদিও কতজন নতা পদত্যাগ করেছেন সেই সঠিক সংখ্যা অস্পষ্ট। সূত্রের খবর, বেশিরভাগ নেতাই অসন্তুষ্ট হয়েছেন, কংগ্রেস থেকে আসা দলত্যাগীদের প্রার্থী করা হয়েছে অথচ বিজেপির আদি নেতাদের স্থান দেওয়া হয়নি প্রার্থী তালিকায়। তাই তাঁরা বিক্ষোভে ফেটে পড়েন।

প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ে মণিপুরে। প্রধানমন্ত্রী মোদী এবং মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের কুশপুত্তলিকা পোড়ানো হয়। অন্তত ১০ জন প্রাক্তন কংগ্রেস নেতা যারা বিজেপিতে যোগ দিয়েছিলেন, তাদের টিকিট দেওয়া হয়েছিল। বিজেপি এবার ঘোষণা করেছে তারা মণিপুর বিধানসভা নির্বাচনে ৬০টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবে। সেইমতো তার প্রার্থীদের একটি তালিকা প্রকাশ করবে।

মুখ্যমন্ত্রী এন বীরেন সিং তাঁর ঐতিহ্যবাহী আসন হেইনগাং থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মণিপুরের আরেক গুরুত্বপূর্ণ মন্ত্রী বিশ্বজিৎ সিং থংজু আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। উখরুল থেকে লড়বেন জাতীয় দলের প্রাক্তন ফুটবলার সোমাতাই সাইজা। ২০১৭ সালের নির্বাচনে, বিজেপি ২১ টি আসন জিতেছিল। সংখ্যালঘু হওয়া সত্ত্বেও তারা ছোট দল এবং স্বতন্ত্র বিধায়কদের সহায়তায় সরকার গঠন করেছিল। সেইমতো ১৯ জন বিধায়ককে দলীয় টিকিট দেওয়া হয়েছে এবং তিনজনকে বাদ দেওয়া হয়েছে।

মণিপুর বিজেপি মাত্র তিনজন মহিলা ও একজন মুসলিম প্রার্থী দিয়েছে। প্রাক্তন মণিপুর কংগ্রেস প্রধান গোবিন্দদাস কোন্থৌজামও যিনি সম্প্রতি বিজেপিতে যোগদান করেছেন, তাঁকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দলীয় টিকিট দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর অধিকাংশ অনুগতরাই দলীয় টিকিট পেয়েছেন। বিজেপির দাবি, ৬০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং সংখ্যাগরিষ্ঠতা পাবে। মোদি সরকার নিশ্চিত করেছে যে মণিপুর একটি স্থিতিশীল সরকার দেবে তারা। সেইমতোই পরিকল্পনা তৈরি করে এগোচ্ছে বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+