পেঁয়াজ নিয়ে গণ্ডগোল! কংগ্রেস নেতার আঙুল কামড়ানোয় অভিযুক্ত বিজেপি সমর্থক
কংগ্রেস নেতার আঙুল কামড়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি সমর্থনের বিরুদ্ধে। ঘটনাটি উত্তরাখণ্ডের।
কংগ্রেস নেতার আঙুল কামড়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি সমর্থনের বিরুদ্ধে। ঘটনাটি উত্তরাখণ্ডের। কংগ্রেস নেতা দাবি করেছেন পেঁয়াজের অধিক দামের বিরুদ্ধে প্রতিবাদ করে সস্তায় পেঁয়াজ বিক্রি করছিলেন তিনি। সেই সময় হামলা চালায় বিজেপি। এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। যদিও দাবি করেছে এই ঘটনার সঙ্গে দল কোনওভাবেই যুক্ত নয়।

কংগ্রেস নেতার আঙুল কামড়ালেন বিজেপি সমর্থক
কংগ্রেসের নৈনিতাল জেলার সাধারণ সম্পাদক নন্দন মেহেরা বলেছেন, তিনি জনৈক মনীশ বিস্তকে শান্ত করার চেষ্টা করছিলেন। সেই সময় তাঁর আঙুল কামড়ানোর ঘটনা ঘটে। এরপরেই রক্তপাত শুরু হয়ে যায়। এই সময় দলের লোকেই পুলিশকে খবর দেয়।

৩০ টাকা কেজি দরে পিঁয়াজ বিক্রি
কংগ্রেস সেবাদলের সহ সভাপতি রমেশ গোস্বামী বলেছেন, বিস্ত স্লোগান দিচ্ছিলেন। এছাড়াও দলে মহিলা সমর্থকদের সঙ্গে খারাপ ব্যবহার করছিলেন। ওই মহিলারাই শহরের বুদ্ধ পার্ক এলাকায়। ৩০ টাকা কেজি দরে পিঁয়াজ বিক্রি করছিলেন।

কংগ্রেসের দাবি অভিযুক্ত বিজেপি
কংগ্রেস নেতার দাবি ওই ব্যক্তি বিজেপি সদস্য। কেননা শুরু থেকেই কংগ্রেসের কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা চালিয়ে গিয়েছেন তিনি। যদিও এই ঘটনার একটি ভিডিওতে দেখা গিয়েছে, কংগ্রেস সমর্থকরাও ঠেলাঠেলিতে যুক্ত রয়েছেন।

পুলিশের দাবি, অভিযুক্ত মাদকাশক্ত
হলদোয়ানি থানার এসএইচও বিক্রম রাঠোর বলেছেন, প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে অভিযুক্ত ব্যক্তি মনীশ বিস্ত মাদকাসক্ত ছিলেন। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন












Click it and Unblock the Notifications