গরুর জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হল দেশের এই রাজ্যে
এবার গরুর জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করতে চলেছে ছত্তিশগড়ে।
ছত্তিশগড়ের রমন সিংয়ের বিজেপি সরকার এবার গরুর জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করতে চলেছে। হিন্দুদের পবিত্র পশু বলে পরিচিত গরুকে রক্ষা করতে এই ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।
ছত্তিশগড় সরকার সূত্রে খবর, আগামী কয়েকমাসের মধ্যেই দশটি জেলায় এই ব্যবস্থা চালু করা হবে। রবিবার সেরাজ্যের পণ্ডিত রবিশঙ্কর বিশ্ববিদ্যালয়ে রাজ্য গোরক্ষা কমিশনের সম্মেলনে একথা জানানো হয়েছে।

নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়ে আসার পর থেকেই ভারতীয় জনতা পার্টি গো-রক্ষা নিয়ে অত্যধিক সরব হয়েছে। দেশের প্রায় সব রাজ্যে গো-রক্ষক বাহিনী গড়ে ওঠায় তা নিয়ে বিতর্কও হয়েছে। এবার বিজেপি শাসিত রাজ্যেই গরুর জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হওয়ায় তা অন্য মাত্র পেল বলে মনে করা হচ্ছে।
এর আগে উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ সরকারও একই ধরনের ব্যবস্থা গরুর জন্য চালু করার কথা ঘোষণা করেছে। তবে এই প্রকল্পে কত টাকা ব্যয় হবে তা নিয়ে রমন সিংয়ের সরকার এখনও কোনও তথ্য জানায়নি। তবে গরুকে কেন্দ্র করে যেসমস্ত পণ্য তৈরি হয় তার প্রচার আগামিদিনে আরও জোরদার করা হবে বলে জানানো হয়েছে।
প্রসঙ্গত, ছত্তিশগড়ে পশু ক্রুরতা অধিনিয়ম অনুযায়ী গো হত্যা ও তা গোমাংস পাচার একেবারে নিষিদ্ধ। ধরা পড়লে সাত বছর পর্যন্ত জেল ও ৫০ হাজার টাকা অবধি জরিমানা হতে পারে।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications