‘অপারেশন লোটাস’ বনাম ‘অপারেশন পাঞ্জা’, রাজ্যসভা ভোটের মুখে লড়াই বিজেপি-কংগ্রেসের
‘অপারেশন লোটাস’ বনাম ‘অপারেশন পাঞ্জা’, রাজ্যসভা ভোটের মুখে লড়াই বিজেপি-কংগ্রেসের
মধ্যপ্রদেশে কংগ্রেস সরকার গঠনের ১৪ মাস পরে অপারেশন লোটাস শুরু হয়েছে। বিজেপি রাজ্য সরকারকে দুটি রাজ্যসভা আসনে জয়ী করতে সর্বাত্মকভাবে এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে রাজনৈতিক মহলের ধারণা। অভিযোগ, কংগ্রেসের দশজন বিধায়ক বিজেপির সঙ্গে যোগাযোগ করছেন। তবে কংগ্রেসও পিছিয়ে নেই, টক্কর দিচ্ছে সমানতালে।

কংগ্রেস ‘অপারেশন পাঞ্জা’ চালু করেছে পাল্টা
মধ্যপ্রদেশে কমলনাথের নেতৃত্বাধীন সরকারকে বিজেপির বিরুদ্ধে অভিযোগ এনেছে অন্যায়ভাবে ক্ষমতা দখলের চেষ্টা করচে ওরা। গেরুয়া শিবিরের এই পদক্ষেপের বিরুদ্ধে লড়াই করার জন্য কংগ্রেস ‘অপারেশন পাঞ্জা' চালু করেছে। কংগ্রেস উল্টে বিজেপি বিধায়কের সাথে যোগাযোগ করছে বলে জানা গিয়েছে।

বিজেপি ‘গুম’ করেছে, কিন্তু কাদের
যে সমস্ত কংগ্রেস বিধায়ক বিজেপির দিকে ঝুঁকে রয়েছেন, তাঁরা হলেন গোয়ালিয়র, চাম্বল এবং বুন্দেলখন্ডের। তাঁরা প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং এবং প্রাক্তন সাংসদ জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার গোষ্ঠীর নেতা হিসেবে পরিচিত বলেও দাবি করা হয়েছে। কংগ্রেস তাই দলীয় বিধায়কদের দিকে নজর রাখছে। যদিও দিগ্বিজয় সিং জানিয়েছেন, তাঁরা সবাই একসঙ্গে আছেন। বিজেপির হাত শক্ত করবে না কোনও কংগ্রেসিই।

বিজেপি বিধায়কের দিকে নজর কংগ্রেসের
এদিকে কংগ্রেসও যে ছয় বিজেপি বিধায়কের দিকে নজর দিয়েছে, তাদের চোখে চোখে রাখার চেষ্টা চালাচ্ছে বিজেপি। মুখ্যমন্ত্রী কমল নাথ বিজেপির দুই বিধায়ক শরদ কোল এবং নারায়ণ ত্রিপাঠির সাথে সরাসরি যোগাযোগ করছেন। এছাড়া বিজেপি বিধায়ক রাজেশ প্রজাপতি (চান্দেলা), মনীষা সিং (জয়তপুর), রকেশ গিরি (টিকমগড়), শিবনারায়ণ সিংহ (বান্ধবগড়) এর সাথে যোগাযোগ রয়েছে কংগ্রেসের।

কংগ্রেস বিধায়কের সাংঘাতিক অভিযোগ
সবলগড়ের কংগ্রেস বিধায়ক বৈজনাথ কুশওয়াহা অভিযোগ করেছেন যে বিজেপি তাঁকে অর্থ ও মন্ত্রিত্বের প্রস্তাব দিয়েছিল। কুশওয়াহ জিএডি মন্ত্রী গোবিন্দ সিংয়ের বাসায় পৌঁছেছিলেন এবং অভিযোগ করেছেন যে বিজেপি নেতা প্রমোদ শর্মা তাকে ২৫ কোটি রুপি এবং একটি মন্ত্রী বার্থের প্রস্তাব করেছিলেন। কুশওয়াহ জানান, তাঁর কাছে দেওয়া অফারটির রেকর্ডিং ছিল তাঁর কাছে। কুশওয়াহ জানান, শর্মা একমাস আগে তাঁর সাথে দেখা করে এই অফার দিয়েছিলেন।

কালো টাকায় বিধায়কদের কিনছে বিজেপি!
অভিযোগ, কালো টাকা ব্যবহার করে বিধায়কদের কেনার চেষ্টা চালাচ্ছে বিজেপি। কিন্তু তাঁদের ষড়যন্ত্র ধরা পড়ে গিয়েছে। মধ্য প্রদেশে কংগ্রেস সরকার ৫ বছর চলবে। প্রয়োজনে ফ্লোর টেস্ট করে সেই প্রমাণ দিকে তৈরি তারা, মধ্যপ্রদেশ মন্ত্রী বিএস রাঠোর সাফ জানিয়েছেন এ কথা।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications