কয়েকটা নম্বরেই গোয়াতে বদলাবে খেলা! পরিস্থিতি বুঝেই তৃণমূলের জোটসঙ্গীর দিকে হাত শাহ-নাড্ডারা

সমুদ্র ঘেঁষা গোয়াকে কেন্দ্র করে চাপ বাড়বে বিজেপির! অন্তত ভুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত খেলা ঘুরতে চলেছে গোয়াতে। কার্যত সমস্ত বুথ ফেরত সমীক্ষায় ত্রিশঙ্কুর ইঙ্গিত দিয়েছে বিজেপি শাসিত এই রাজ্যে। এমনকি সে রাজ্যে পরিবর্তন দেখা যেত

সমুদ্র ঘেঁষা গোয়াকে কেন্দ্র করে চাপ বাড়বে বিজেপির! অন্তত ভুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত খেলা ঘুরতে চলেছে গোয়াতে। কার্যত সমস্ত বুথ ফেরত সমীক্ষায় ত্রিশঙ্কুর ইঙ্গিত দিয়েছে বিজেপি শাসিত এই রাজ্যে। এমনকি সে রাজ্যে পরিবর্তন দেখা যেতে পারে বলেও ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায়। আর এই তথ্য সামনে আসার পরেই চাপ বেড়েছে শাহ-নাড্ডাদের।

 তৃণমূলের জোটসঙ্গীর দিকে হাত শাহ-নাড্ডাদের

লোকসভা নির্বাচনের আগে এই পাঁচ রাজ্যের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ ছিল বিজেপির কাছে। বিশেষ করে মূল্যবৃদ্ধি সহ একাধিক ইস্যুতে যখন ল্যাজেগোবরে মোদী সরকার তখন এই পাঁচ রাজ্যের নির্বাচনে ক্ষমতা ধরে রাখাটা বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ। এই অবস্থায় গোয়ার বুথ ফেরত সমীক্ষা ঘুম কেড়েছে বিজেপি নেতৃত্বের।

যদিও সে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত জানিয়েছেন, ইতিমধ্যে এই বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্ব দেখছে। এমনকি তৃণমূলের সঙ্গে জোটে থাকা Maharashtrawadi Gomantak Party (MGP)-এর সঙ্গেও নাকি কথা বলতে শুরু করেছে বিজেপি! এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

সমীক্ষা বলছে, কয়েকটা নম্বরের কারণেই গোয়াতে খেলা ঘুরে যেতে পারে। ছিটকে যেতে পারে বিজেপি। আর সেদিকে তাকিয়েই এমজিপির সঙ্গে নাকি ইতিমধ্যে কথাবার্তা শুরু হয়ে গিয়েছে বলে দাবি সে রাজ্যের মুখ্যমন্ত্রীর।

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাওয়ান্তের দাবি, বিজেপি নিশ্চিত গোয়াতে সরকার গঠনের জন্যে ২২টি আসন তাঁরা পাবে। উল্লেখ্য ৪০ আসনে গোয়াতে ২১টি আসনে সংখ্যাগরিষ্ঠ। আর সেই সংখ্যা বিজেপি পাবে বলেই আশা গোয়ার মুখ্যমন্ত্রীর। কিন্তু এরপরেও যদি তা না হয় তাহলে অবশ্যই দল নির্দল এবং এমজিপি'র সঙ্গে জোটে রাস্তা খোলা রাখছে বলেই জানিয়েছেন তিনি।

ইতিমধ্যেই এমজিপির সঙ্গে বিজেপির কথা শুরু হয়েছে বলেই দাবি। রাজনৈতিকমহলের মতে, গোয়াতে সরকার গঠনের ক্ষেত্রে কিংমেকার হতে পারে এমজিপিই! তবে এই মুহূর্তে তৃণমূলের সঙ্গে জোটে রয়েছে গোয়ার এই আঞ্চলিক দলটি। ভোটে বিজেপির বিরুদ্ধে লড়াই করেছে। তবে ভোটের পরে বিজেপির জোটের বার্তার খবর সামনে আসার পরেই আজ মঙ্গলবার গোয়া উড়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

ভোট কৌশলি প্রশাত কিশোরের সঙ্গে কথা বলেই তাঁর এই সফর বলে জানা যাচ্ছে। অন্যদিকে ২০১৭ সালের আরও ভুল করতে চায় না কংগ্রেস। আর সেদিকে তাকিয়ে ঘুরিয়ে তৃণমূলকে জোটের বার্তা চিদম্বরমের।

কংগ্রেস নেতা গোয়াতে সমস্ত বিজেপি বিরোধী দলগুলিকে একজোট হওয়ার বার্তা দিয়েছে। কংগ্রেস সরকার গঠনের নম্বর পেয়ে গেলেও তাঁরা সবাইকে নিয়ে চলার বার্তা দিয়েছে। এই অবস্থায় কোন পথে এগোবে বিজেপি সেদিকে তাকিয়ে গোটা দেশের মানুষ। তবে গোয়ায় কিন্তু বড়সড় খেলা হবে বলেই মত রাজনৈতিকমহলের!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+