বিজেপির হারের কারণ ময়নাতদন্ত করে বের করে ফেললেন পুনের বিজেপি সাংসদ
বিজেপির রাজ্যসভার সাংসদ সঞ্জয় কাকাড়ে পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফলাফলের পর স্পষ্ট স্বীকারোক্তি দিলেন।
বিজেপির রাজ্যসভার সাংসদ সঞ্জয় কাকাড়ে পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফলাফলের পর স্পষ্ট স্বীকারোক্তি দিলেন। দল অযোধ্যায় রাম মন্দির তৈরি, মূর্তি তৈরি ও জায়গার নাম বদলে ব্যস্ত হয়ে পড়ে ফোকাস হারিয়ে ফেলেছে। এজন্যই এতগুলি বিধানসভা নির্বাচনে হারতে হয়েছে বলে মনে করছেন তিনি।

পুনে থেকে রাজ্যসভায় যাওয়া সঞ্জয় বলেছেন, আমি জানতাম রাজস্থান ও ছত্তিশগড়ে দল হারবে। তবে মধ্যপ্রদেশের ফলাফলে আমি অবাক হয়েছি। ২০১৪ সালে মোদী যে উন্নয়নের ইস্যুকে সামনে এনে লড়াই করেছিলেন, সেখান থেকে আমরা সরে এসেছি বলে আমার মনে হয়েছে।
Sanjay Kakade, BJP Rajya Sabha MP: I knew we would lose in Rajasthan & Chhattisgarh but MP trends have come as a surprise. I think we forgot the issue of development that Modi took up in 2014. Ram Mandir, statues & name changing became the focus. #AssemblyElectionResults2018 pic.twitter.com/pHXe4PwhPr
— ANI (@ANI) December 11, 2018
ঘটনা হল, ছত্তিশগড় ও রাজস্থানে বিজেপিকে সরিয়ে দিয়ে কংগ্রেস একক ক্ষমতায় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। আর মধ্যপ্রদেশে ত্রিশঙ্কু হওয়ার আশঙ্কা থাকলেও কংগ্রেস সবচেয়ে বেশি আসন জিতেছে।
তবে ঘটনা হল, কংগ্রেস প্রবলভাবে ফিরে এসেছে। রাজস্থানে গতবারের ভোটে কংগ্রেস মাত্র ২১টি আসন জিতেছিল। মধ্যপ্রদেশে জিতেছিল পঞ্চাশটির আশেপাশে। সেখান থেকে দ্বিগুণ অথবা কয়েকগুণ শক্তিবৃদ্ধি করে ফিরেছে। আর বিজেপি তলানিতে গড়াগড়ি খাচ্ছে।
প্রসঙ্গত, এবারই প্রথম নয়, কাকাড়ে গত গুজরাত নির্বাচনের সময়ও দল হারবে বলে দাবি করেছিলেন। তবে বিজেপি কোনওমতে সেবার গুজরাতে মর্যাদা রক্ষা করতে পেরেছিল। আর এবার বড় রাজ্যগুলি বিজেপির হাতছাড়া হয়ে গেল।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে












Click it and Unblock the Notifications