বিজেপির সঙ্গে শিবসেনার আদর্শগত জোট! মুসলিম সংরক্ষণ প্রশ্নে কংগ্রেস-এনসিপিকে খোঁচা
বিজেপির সঙ্গে শিবসেনার আদর্শগত জোট! মুসলিম সংরক্ষণ প্রশ্নে কংগ্রেস-এনসিপিকে খোঁচা
শিক্ষায় পাঁচ শতাংশ মুসলিম কোটা বাস্তবায়ন নিয়ে ক্ষমতাসীন মহা বিকাশ অগাড়ির শরিকদের মধ্যে সম্পর্কে ফাটলের জল্পনা মাথাচাড়া দিয়েছে। আর তা কাজে লাগিয়েই বিজেপি নেতা সুধীর মুনগন্তীবর বলেন, শিবসেনা যদি এনসিপি এবং কংগ্রেস জোট থেকে বেরিয়ে আসে, তবে শিবসেনাকে সমর্থন করবে বিজেপি।

বিজেপির সঙ্গে শিবসেনার জোট ভাঙার নয়
তাঁর কথায়, বিজেপির সঙ্গে শিবসেনার সঙ্গে আদর্শগত জোট। ফলে এই জোট ভাঙার নয়। শিবসেনাকে সমর্থন প্রসঙ্গে কংগ্রেস-এনসিপিকে তিনি কটাক্ষ করেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বলেন, শিক্ষায় পিছিয়ে পড়া মুসলমানদের কোটা নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। কারণ তিনি এ জাতীয় কোনও প্রস্তাব পাননি।

উদ্ধবজি খুব ভালো অবস্থান নিয়েছেন
ঠাকরের এই বক্তব্য সম্পর্কে জানতে চাইলে বিজেপি নেতা বলেন, আমি মনে করি উদ্ধবজি খুব ভালো অবস্থান নিয়েছেন। শিবসেনার সাথে আমাদের জোট আদর্শের ভিত্তিতে ছিল। কংগ্রেস ও এনসিপি যদি এই বিষয়টিকে চাপ দেয় তবে শিবসেনার চিন্তার কিছু নেই।

কংগ্রেস-এনসিপি সরকার ছাড়লে আমরা আছি
তিনি ভরসা দেন, কংগ্রেস-এনসিপি সরকার ছেড়ে গেলেও আমরা সরকারকে সমর্থন করব। মহারাষ্ট্রের প্রাক্তন অর্থমন্ত্রী জোর দিয়েছেন, দেশের সংবিধান ধর্মের ভিত্তিতে সংরক্ষণের ব্যবস্থা করে না। কেন ধর্মের ভিত্তিতে রিজার্ভেশন দেওয়া হচ্ছে? তাহলে শিখ ও খ্রিস্টানদের কী অপরাধ?

কেন ধর্মের ভিত্তিতে সংরক্ষণের চিন্তা-ভাবনা
কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির জন্য ১০ শতাংশ কোটা তৈরি করেছে, যা মুসলমান এবং খ্রিস্টানদেরও অন্তর্ভুক্ত করে। তাহলে আবার কেন ধর্মের ভিত্তিতে সংরক্ষণের চিন্তা-ভাবনা। ঠাকরে বলেছিলেন, মুসলিম রিজার্ভেশন সম্পর্কিত কোন প্রস্তাব আমার কাছে আসেনি। আমাদের কাছে তা এলে বৈধতা যাচাই করব। আমরা এখনও এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নিইনি।












Click it and Unblock the Notifications