MP Ramesh Bidhuri: অসম্মানজনক ভাষা প্রয়োগ! বিজেপি সাংসদকে শোকজ নোটিস লোকসভার
MP Ramesh Bidhuri: অসাংবিধানিক শব্দ ব্যবহারের জন্য বিজেপি সাংসদকে শোকজ নোটিস দেওয়া হল লোকসভায়। বহুজন সমাজ পার্টির সাংসদ দানিশ আলির সম্পর্কে অসাংবিধানিক শব্দ ব্যবহারের অভিযোগ উঠেছে বিজেপি সাংসদ রমেশ বিধুরির বিরুদ্ধে। চন্দ্রযান নিয়ে আলোচনার সময় এই ঘটনা ঘটে।
দক্ষিণ দিল্লির সাংসদ রমেশ বিধুরির কাছ থেকে ওই শব্দ ব্যবহারের জন্য জবাব তলব করা হয়েছে।
অভিযোগ, বৃহস্পতিবার লোকসভায় অসম্মানজনক শব্দ ব্যবহার করেছেন ওই সাংসদ (MP Ramesh Bidhuri)। বিধুরির এই মন্তব্যের জন্য অনুশোচনা প্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং। বিধুরির সেই মন্তব্যের ভিডিয়ো ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। এই ঘটনায় বিরোধী দল বিজেপি সাংসদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আর্জি জানিয়েছে। লোকসভা থেকে সাসপেন্ড করার দাবি জানিয়েছেন বিরোধী দলের সাংসদেরা।

এই ধরনের কথা যাতে আর কখনও না বলেন, সে ব্যাপারে বিধুরিকে (MP Ramesh Bidhuri) সতর্ক করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। দলের সাংসদের ব্যবহারে যে বিজেপি যথেষ্ট ক্ষুব্ধ, তা স্পষ্ট।
দানিশ আলি নামে বসপা সাংসদকে চরমপন্থী বলেও কটাক্ষ করতে শোনা গিয়েছে বিধুরিকে। বক্তব্য পেশ করার সময় লোকসভার অন্দরে আচমকাই আপত্তিকর শব্দ উচ্চারণ করেন রমেশ বিধুরি (MP Ramesh Bidhuri)।
সরাসরি সম্প্রচার চলছিল ওই আলোচনা পর্বের। সেই সময় এমন মন্তব্য রীতিমতো অস্বস্তিতে ফেলেছে দলকেও। রাজনাথ সিং-কে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, কোনও বক্তব্যের জন্য যদি কারও খারাপ লেগে থাকে, তাহলে তিনি ক্ষমাপ্রার্থী।
ঘটনার পর নিন্দা জানিয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও। মহুয়া তাঁর টুইটে লিখেছেন, বিজেপির সংস্কৃতিতেই রয়েছে এভাবে অসম্মান করা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ট্যাগ করে ওই টুইট করেছেন তৃণমূল সাংসদ।
তবে বিধুরি নিজে এখনও পর্যন্ত ওই মন্তব্য নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি। যদিও বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়েই দেখা হচ্ছে বিজেপির তরফে। এমনটাই জানা গিয়েছে। এমনকি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বিষয়টি নিয়ে বিজেপি সাংসদ রমেশ বিধুরির ক্লাছ থেকে বিস্তারিত রিপোর্ট চেয়েছেন বলেই খবর।












Click it and Unblock the Notifications