সার্জিক্যাল অ্যাটাকের প্রমাণ চেয়ে পাক সংবাদমাধ্যমের শিরোনামে কেজরিওয়াল

নয়াদিল্লি, ৪ অক্টোবর : সার্জিক্যাল অ্যাটাক প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রথমে স্যালুট জানিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এরপরেই ছন্দপতন। এবার সার্জিক্যাল অ্যাটাকের প্রমাণ চেয়ে কেজরিওয়াল নিজেই বিতর্কে জরিয়ে পড়লেন ? সংবাদ মাধ্যমের মুখ বন্ধ করতে সার্জিক্যাল অ্যাটাকের প্রমাণ প্রকাশ্যে নিয়ে আসার দাবি জানান দিল্লির মুখ্যমন্ত্রী। বিজেপির অভিযোগ, কেজরিওয়াল যে ধরনের মন্তব্য করছেন তাতে মনে হচ্ছে তিনি সার্জিক্যাল অ্যাটাক নিয়ে সন্দেহ করছেন।

কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ অরবিন্দ কেজরিওয়ালকে উদ্দেশ্য বলেন, "আপনি এমন কিছু বলবেন না যাতে সেনাবাহিনীর মনোবল ভেঙে যায়। আপনি যে ধরনের মন্তব্য করেছেন তাতে পাকিস্তানের সংবাদমাধ্যমের শিরোনামে জায়গা করে নিয়েছেন।"

সার্জিক্যাল অ্যাটাকের প্রমাণ চেয়ে বিড়ম্বনায় আপ-কংগ্রেস

কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী এবং সহ সভাপতি রাহুল গান্ধী সার্জিক্যাল অ্যাটাকের সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রীর প্রশংসা করেছিলেন। এরমধ্যে কংগ্রেসেরই এক নেতা সার্জিক্যাল অ্যাটাক নিয়েই প্রশ্ন তুলে দিলেন। কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপম সার্জিক্যাল অ্যাটাক সত্যিই করা হয়েছে কিনা সেই নিয়ে প্রশ্ন তোলেন । বিজেপি তাদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য মিথ্যা প্রচার করছে বলেও মন্তব্য করেন কংগ্রেসের এই নেতা।

উল্লেখ্য, পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ সার্জিক্যাল অ্যাটাককে প্রথম থেকেই অস্বীকার করেছেন। পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমেও এই বিষয়ে ভারতের কাছে প্রমাণ নেই বলে প্রচার করতে শুরু করেছে। এর মধ্যেই কেজরিওয়ালের মন্তব্য সামনে আসার পর থেকেই পাকিস্তানের সংবাদমাধ্যমগুলি আরও এই বিষয় নিয়ে প্রচার করতে শুরু করেন। এতেই ক্ষুব্ধ বিজেপি নেতৃত্ব।

কেজরিওয়াল অবশ্য আগেই বলেছিলেন, "আমার সঙ্গে প্রধানমন্ত্রীর বিভিন্ন বিষয়ে বিরোধিতা থাকতে পারে। তবে এই বিষয়ে প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন তা একেবারে সঠিক। প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে আমি স্যালুট জানাই।" এরপরেই কেজরিওয়াল প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছিলেন পাকিস্তানের সংবাদমাধ্যম এবং বিদেশি সংবাদমাধ্যম সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে অপপ্রচার চালাচ্ছে। তাই এদের মুখ বন্ধ করতে সার্জিক্যাল স্ট্রাইকের প্রমান প্রকাশ্যে নিয়ে আসুক সরকার।

এই মন্তব্যের জেরেই বিজেপি নেতৃত্ব অত্যন্ত ক্ষুব্ধ কেজরিওয়ালের উপর। কেজরিওয়াল অবশ্য জানিয়েদিয়েছেন, সার্জিক্যাল অ্যাটাকের সিদ্ধান্ত নিয়ে তিনি সরকারের পাশেই রয়েছেন। কেন্দ্রীয় আইনমন্ত্রী অবশ্য পাল্টা জবাব দিয়ে বলেছেন, "সার্জিক্যাল অ্যাটাক নিয়ে প্রমাণের কি প্রয়োজন রয়েছে। কেজরিওয়াল কি ভারতীয় সেনাবাহিনীকে বিশ্বাস করেন না।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+