বিজেপি নেত্রী সাধ্বী প্রজ্ঞাকে দল থেকে তাড়ানোর পক্ষে সওয়াল জোটসঙ্গী নীতীশের
বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতীশ কুমার এনডিএ-তে থেকে অস্বস্তি বাড়ালেন বিজেপির।
বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতীশ কুমার এনডিএ-তে থেকে অস্বস্তি বাড়ালেন বিজেপির। ভোপালের বিজেপি প্রার্থী সাধ্বী প্রজ্ঞা দিন দুয়েক আগে মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসেকে দেশভক্ত বলে দাবি করেছিলেন। যা নিয়ে আসমুদ্র হিমাচল বিতর্কের ঝড় বয়েছে। সেই বিতর্কে মুখ খুলে নীতীশ জানালেন, এমন মন্তব্য বরদাস্ত করা যায় না।

এদিন পাটনার রাজভবনে একটি স্কুলে ভোট দিয়ে এসে নীতীশ বলেন, বিজেপির উচিত এমন মন্তব্য নিয়ে ভাবা। আমরা এর তীব্র বিরোধিতা করছি। এই দেশ গান্ধীর। অপরাধ, দুর্নীতি ও সাম্প্রদায়িকতা নিয়ে কোনও আপোস করা হবে না।
নীতীশ আরও এক পা এগিয়ে সাধ্বীকে দল থেকে তাড়ানো উচিত বলে দাবি তুলেছেন।
বিজেপির এই নেত্রীর বিরুদ্ধে মালেগাঁও বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগ উঠেছে। পরে তিনি দলে যোগ দিয়ে মুম্বই হামলায় শহিদ হেমন্ত কারকরেকে নিয়ে মন্তব্য করেন যা নিয়েও চূড়ান্ত বিতর্ক হয়। এবার তাঁর নাথুরাম গডসেকে নিয়ে মন্তব্যে দলই বিরুদ্ধে চলে গিয়েছে। ফলে নীতীশের বিরুদ্ধাচরণ অযৌক্তিক নয়।












Click it and Unblock the Notifications