ক্ষমতায় ফিরছে বিজেপি, বিরোধী আসনে থাকছে কংগ্রেস, বলছে টাইমস এক্সিট পোল
বিপুল ভোটে জয়ী হয়ে ফের মহারাষ্ট্রের মসনদ দখলের পথে বিজেপি। ফড়নবীশ সরকারের পুনঃ আগমনের বার্তা শোনাচ্ছে টাইমস এক্সিট পোল। ২৮৮টি আসনের মধ্যে বিজেপি-শিবসেনার দখলে থাকছে ২৩০টি আসন।
বিপুল ভোটে জয়ী হয়ে ফের মহারাষ্ট্রের মসনদ দখলের পথে বিজেপি। ফড়নবীশ সরকারের পুনঃ আগমনের বার্তা শোনাচ্ছে টাইমস এক্সিট পোল। ২৮৮টি আসনের মধ্যে বিজেপি-শিবসেনার দখলে থাকছে ২৩০টি আসন। যদিও বিজেপি একক সংখ্যা গরিষ্ঠ দল হতে চলেছে এক্সিট পোলের হিসেব নিকেশ তেমনই ইঙ্গিত করছে।

মোট ২৮৮টি আসনে ভোটাভুটি হয়েছে মহারাষ্ট্রে। তারমধ্যে বিজেপি-শিবসেনা জোটে ২৩০ টি আসন পাবে এমনই বলছে টাইমস এক্সিট পোল।
পুর এলাকা ভিত্তিক ভোটের হার বিচার করলে মুম্বই শহরে শিবসেনার প্রাধান্যই বেশি থাকবে তাতে কোনও সন্দেহ নেই। কিন্তু সমগ্র রাজ্যের বিচারে বিজেপির ভোট বেশি থাকছে। এক্সিট পোলের হিসেব সেরকমই দেখাচ্ছে। তাতে সরকার গঠনের জন্য অনায়াসেই একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যাচ্ছে বিজেপি। তার জন্য শিবসেনার উপর নির্ভর করতে হচ্ছে না। কারণ ২৮৮ আসন বিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভায় ১৪৫ পেলেই একক সংখ্যা গরিষ্ঠতা পাওয়া হয়। এক্ষেত্রে পুণে, মুম্বইয়ের অংশের ভোটই বেশি। কারণ গ্রামীণ মহারাষ্ট্রে শিবসেনার থেকে বিজেপির দাপটই বেশি। আর বিধানসভা ভোটে শহরাঞ্চলের েথকে গ্রামীণ এলাকার ভোটই ক্ষমতার পরিবর্তন ঘটায়। সেক্ষেত্রে বিজেপির ভোট ব্যাঙ্ক যে মজবুত রয়েছে তা বুঝিয়ে দিয়েছে এক্সিট পোল। গতবারের ১৮৫ থেকে এবার এক লাভে ২৩০টি আসনে পৌঁছে গিয়েছে বিজেপি শিবসেনা জোট। টাইমস সমীক্ষায় সেই হিসেবই দিয়েছে।
মহারাষ্ট্র বিধানসভা ভোটে কংগ্রেস একটু হলেও সুবিধা জনক অবস্থানে রয়েছে। লোকসভা ভোটে ধুয়ে মুছে সাফ হয়ে যাওয়া কংগ্রেস- এনসিপির সঙ্গে জোট বেঁেধ ৪৮টি আসন দখলে রাখতে পেরেছে। বিধানসভা ভোটেও স্পষ্ট কংগ্রেস ধুয়ে মুছে সাফ হয়ে যাওয়ার পথে। কোনও মতে অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে চালিয়েছে মাত্র।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications