Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সমর্থন এনপিপি-র, মণিপুরেও সরকার গঠন করতে চলেছে বিজেপি!

এবার মণিপুরেও সরকার গঠন করতে চলেছে বিজেপি। ন্যাশনাল পিপলস পার্টি বিজেপিকে সমর্থন দেবে বলে ঘোষণা করেছে।

ইম্ফল, ১২ মার্চ : এবার মণিপুরেও সরকার গঠন করতে চলেছে বিজেপি। ন্যাশনাল পিপলস পার্টি বিজেপিকে সমর্থন দেবে বলে ঘোষণা করেছে। এর ফলে ৬০ আসনের বিধানসভায় ৩১টি আসনের ম্যাজিক ফিগার বিজেপি জুটিয়ে ফেলতে পারবে বলে মনে করা হচ্ছে।

কংগ্রেসকে যদি সরকার গঠন করতে হয় তাহলে এক নির্দল ও একজন তৃণমূল কংগ্রেস বিধায়কের সমর্থন প্রয়োজন। তবে সেক্ষেত্রেও কংগ্রেসের বর্তমান ২৮টি আসনের সঙ্গে দুই যোগ করে ৩০-এ গিয়ে ঠেকছে। কম থাকছে একটি আসন।

সমর্থন এনপিপি-র, মণিপুরেও সরকার গঠন করতে চলেছে বিজেপি!

এদিকে বিজেপি ২১টি আসন পেলেও নাগা পিপলস ফ্রন্টের ৪ বিধায়ক, লোক জনশক্তি পার্টির ১ বিধায়ক বিজেপির সঙ্গে হাত মেলাতে তৈরি। এবার এনপিপি-র চারজন বিধায়কও বিজেপিকে সমর্থন করায় বিজেপির মোট ভোট আসন সম্মিলিতভাবে হল ৩০। সেক্ষেত্রে একজন নির্দল বিধায়ক বিজেপিকে সমর্থন করলেই মণিপুরে সরকার গঠন করতে চলেছে গেরুয়া শিবির।

এনপিপি ও এনপিএফ বিজেপির এনইডিএ (নর্থ-ইস্ট ডেমোক্র্যাটিক ফ্রন্ট)-এর সদস্য। সেক্ষেত্রে বিজেপির দিকে সমর্থনের হাত বাড়িয়ে দেওয়া খুব স্বাভাবিক ছিল। এই অবস্থায় মণিপুরের রাজ্যপাল নাজমা হেপতুল্লা কাকে সরকার গঠনের আহ্বান জানান সেটাই এখন দেখার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+