কর্ণাটকে ফের বিধায়ক কেনাবেচার অভিযোগ! ১০১জনকে দিল্লির পাঁচতারা হোটেলে রেখেছে বিজেপি
কর্ণাটকে বিধায়ক ভাড়ানোর খেলা ফের শুরু হয়েছে। একদিকে রয়েছে বিজেপি ও অন্যদিকে জেডিএস-কংগ্রেস জোট।
কর্ণাটকে বিধায়ক ভাড়ানোর খেলা ফের শুরু হয়েছে। একদিকে রয়েছে বিজেপি ও অন্যদিকে জেডিএস-কংগ্রেস জোট। দুই শিবিরই অভিযোগ করছে তাদের প্রতিপক্ষের বিরুদ্ধে। আর সেজন্যই কোনও ঝুঁকি না নিয়ে বিজেপি ১০৪ জনের মধ্যে ১০১ জন বিধায়ককে দিল্লির কাছে গুরুগ্রামে পাঁচতারা হোটেলে রেখে দিয়েছে। যাতে জেডিএস বা কংগ্রেস তাঁদের নাগাল না পায়।

শুরুতে শোনা গিয়েছিল, তিনজন কংগ্রেস বিধায়ক বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। দলের কোনও বিধায়ক যাতে দলবদলের ফাঁদে না পা দিতে পারেন, সেজন্য বিএস ইয়েদুরাপ্পা তাঁদের হোটেলেই থাকতে বলেছেন।
বিজেপির জাতীয় কাউন্সিলের বৈঠক উপলক্ষ্যে বিজেপি বিধায়করা দিল্লিতেই ছিলেন। ইয়েদুরাপ্পা বলছেন, আমাদের কালবুর্গির বিধায়ককে টাকা ও মন্ত্রিপদ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী। আর সেজন্যই সকলকে এক জায়গায় রাখা হয়েছে। আরও দিন কয়েক বিধায়করা দিল্লিতেই থাকবেন।
কংগ্রেস ও জেডিএস একযোগে বিজেপির বিরুদ্ধে বিধায়ক ভাঙানোর অভিযোগ করলেও ঘটনা হল আরও ১৮জন বিধায়কের সমর্থন পেলে তবেই বিজেপি সরকার গড়তে পারবে। দুজন নির্দল ও বিএসপি বিধায়কেরা বিজেপিকে সমর্থন করলেও আরও ১২জনের সমর্থন বিজেপির চাই। যা পাওয়া এককথায় অসাধ্য। তাই কর্ণাটকে সরকার গড়ার চেষ্টা না করে লোকসভা ভোটের প্রস্তুতিতেই বিজেপি বেশি ব্যস্ত।
বিজেপির অভিযোগ, গোটা ঘটনাই কংগ্রেস ও জেডিএসের অন্তর্দ্বন্দ্বের ফলে হচ্ছে। দুই দলের লোকসভা আসন নিয়ে সমঝোতা হয়নি। জেডিএস বেশি আসন চাইছে। আর তাতে কংগ্রেস রাজি না হলে নানা রকমের গল্প বাজারে ছড়াচ্ছে।












Click it and Unblock the Notifications