নাগাল্যান্ডে ভোটে জিতলে খ্রিস্টানদের বিনামূল্যে বিদেশ ভ্রমণের প্রতিশ্রুতি বিজেপির
মাসখানেকও হয়নি মুসলমানদের হজ যাত্রায় ভর্তুকি বন্ধ করেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। এবার একেবারে উল্টো পথে হেঁটে নাগাল্যান্ডে ভোটে জিতলে অন্য প্রতিশ্রুতি দিল বিজেপি।
মাসখানেকও হয়নি মুসলমানদের হজ যাত্রায় ভর্তুকি বন্ধ করেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। এবার একেবারে উল্টো পথে হেঁটে নাগাল্যান্ডে ভোটে জিতলে অন্য প্রতিশ্রুতি দিল বিজেপি। দাবি করা হয়েছে, ভোটে জিতলে নাগাল্যান্ডের খ্রিস্টান সম্প্রদায়ের মানুষদের বিনামূল্যে ইহুদীদের দেশ ইজরায়েলের জেরুসালেমে নিয়ে যাওয়া হবে।

জেরুসালেম খ্রিস্টানদের কাছে পবিত্র স্থল। খ্রিস্টানদের দেওয়া এই অফার দেশের সমস্ত খ্রিস্টানদের জন্য অবশ্য নয়। নাগাল্যান্ডে ভোটের আগে সেখানকার খ্রিস্টানদের কথা ভেবে দেওয়া হয়েছে।
ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ডে বিজেপি ভোটে লড়তে চলেছে। এই রাজ্যগুলিতে ত্রিপুরা বাদ দিলে মেঘালয়ে জনসংখ্যার ৭৫ শতাংশ ও নাগাল্যান্ডে ৮৮ শতাংশ মানুষ খ্রিস্টান। ফলে বোঝাই যাচ্ছে, কেন বিজেপি খ্রিস্টানদের জেরুসালেম ভ্রমণের প্রতিশ্রুতি দিয়েছে।
বিজেপির এই প্রতুশ্রুতি নিয়ে ইজরায়েলের সংবাদমাধ্যমও বিস্ময় প্রকাশ করেছে। তাঁরাও এটিকে ভোট প্রচারের চমক ছাড়া আর কিছু ভাবতে রাজি নয়। বিজেপি এই প্রতিশ্রুতি রাখতে পারবে না বলেও দাবি করা হয়েছে।
নাগাল্যান্ডে ভোট হবে ২৭ ফেব্রুয়ারি। এবারের ভোটে বৃহত্তর নাগাল্যান্ড বা নাগালিম গঠনের ইস্যু অনেক বড় হয়ে উঠেছে। দীর্ঘ কয়েকদশক ধরে নাগাল্যান্ডের এই দাবি উঠেছে। যা নিয়ে ভোটের মধ্যেও গোলমালের আশঙ্কা রয়েছে। তার মধ্যে বিজেপি নতুন করে খ্রিস্টানদের জেরুসালেম ঘোরানোর প্রতিশ্রুতি দেওয়ায় পরিস্থিতি কোনদিকে গড়ায় সেটাই এখন দেখার।












Click it and Unblock the Notifications