অকালে হাত ছেড়েছে অকালি, হিন্দু ভোটকে টার্গেট করেই পাঞ্জাবে ঘুরে দাঁড়াতে চাইছে বিজেপি
অকালে হাত ছেড়েছে অকালি, হিন্দু ভোটকে টার্গেট করেই পাঞ্জাবে ঘুরে দাঁড়াতে চাইছে বিজেপি
উত্তরপ্রদেশের পাশাপাশি বিধানসভা ভোটের ঘণ্টা বেজে গিয়েছে পাঞ্জাবেও। শেষ মূহূর্তের প্রস্তুতিতে শান দিতে মাঠে নেমে পড়েছে শাসক-বিরোধী সব পক্ষই। এদিকে গত কয়েকদিন ধরে সে রাজ্যে চরমে উঠেছে কংগ্রেসের অন্তর্বিবাদ। জোর সংঘাত লেঘেছে মুখ্যমন্ত্রী তথা ক্যাপ্টেন অমরিন্দর সিং এবং প্রসিদ্ধ ক্রিকেটার তথা কংগ্রেস নেতা নভজোৎ সিং সিধুর মধ্যে। যার ফায়দা তুলতে মাঠে নেমে পড়েছে বিজেপিও।

৪৫টি হিন্দু অধ্যুষিত বিধানসভা কেন্দ্রকে টার্গেট বিজেপির
এদিকে পাঞ্জাবে বাজিমাত করতে পদ্ম শিবিরের তরফে টার্গেট করা হচ্ছে বর্তমানে ৪৫টি হিন্দু অধ্যুষিত বিধানসভা কেন্দ্রকে। হিন্দু ভোট ঘরে টেনেই আসন্ন নির্বাচনে ঘুরে দাঁড়াতে চাইছে বিজেপি। এদিকে গত বছর কেন্দ্রের নয়া কৃষি আইন প্রবর্তনের পর একাধিক বার বড়সড় পট পরিবর্তন দেখতে পাওয়া গিয়েছে পাঞ্জাবের রাজ্য-রাজনীতিতে। জোট ভেঙেছে বিজেপির।

অকালে হাত ছেড়েছে অকালি
নয়া কৃষি আইনের প্রতিবাদে এনডিএ জোট ছেড়ে ইতিমধ্যেই বেরিয়ে এসেছে শিরোমনি অকালি দল। আর তাতেই বেশ কিছুদিন ধরে পাঞ্জাবে কোণঠাসা ছিল বিজেপি। এদিকে অবস্থা ভালো নয় কংগ্রেসেরও। প্রসঙ্গত উল্লখ্য, কয়েকদিন আগেই সিধুর ব্যক্তিগত উপদেষ্টা মালবিন্দর সিং মালি পদত্যাগ করেন। কাশ্মীরে অনুচ্ছেদ ৩৭০ এবং ইন্দিরা গান্ধির একটি ছবি নিয়ে বিতর্কিত মন্তব্য করে কংগ্রেস হাইকম্যান্ডের রোষের মুখে পড়েন মালবিন্দর। যা নিয়ে বিস্তর জলঘোলা হয়।

চাপে রয়েছেন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংও
অন্যদিকে চাপে রয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দর সিংও। এদিকে পাঞ্জাব বিধানসভা নির্বাচনের বাকি আর মাত্র ছ মাস। তার আগে গোষ্ঠী এই কোন্দলের জেরে যে কংগ্রেস রীতিমতো চাপেই রয়েছ তা আর বলার অপেক্ষা রাখে না। এদিকে কংগ্রেসের এই দুর্বলাতর সুযোগই পুরোপুরি ঘরে তুলতে চাইছে বিজেপি। এমনকী গোটা রাজ্যের যে সমস্ত এলাকায় তাদের শক্তি বেশি তাদের সবকটিতেই জোরদার লড়াইয়েরও প্রস্তুতি নেওয়া হচ্ছে। এমতাবস্থায় বিজেপি সূত্রে খবর, আসন্ন নির্বাচনে একটিও সিট ছাড়তে রাজি নয় বিজেপি।

৬০ শতাংশের বেশি হিন্দু জনতাকেই টার্গেট বিজেপির
এদিকে যে সমস্ত বিধানসভা কেন্দ্রগুলিকে বিজেপি পাখির চোখ করে এগোচ্ছে সেগুলির মধ্যে বেশিরভাগ কেন্দ্রেই ৬০ শতাংশের হিন্দু জনসংখ্যা রয়েছে বলে খবর। আর সেটা মাথায় রেখই ভোটের ময়দানে ঝাঁপাতে চলেছে পদ্ম শিবির। এদিকে কৃষি আইন ও চলমান কৃষক আন্দোলনের জেরে পাঞ্জাবে অনেকটাই ভাবমূর্তি নষ্ট হয়েছে বিজেপির। সেই সঙ্গে বহু পুরনো জোটসঙ্গী অকালি দলও হাত ছেড়ে দেওয়ায় দুর্বল হয়েছে সাংগঠনিক শক্তি। এমতাবস্থায় আসন্ন নির্বাচনে ফের মোদী ব্রিগেড ঘুরে দাঁড়াতে পারে কিনা এখন সেটাই দেখার।












Click it and Unblock the Notifications