তৃণমূল বিধায়কদের ওপরে নিয়ন্ত্রণ নেই! 'বিরোধী ঐক্যের স্বঘোষিত দাবিদার' মমতাকে নিশানা বিজেপির

তৃণমূল বিধায়কদের ওপরে নিয়ন্ত্রণ নেই! 'বিরোধী ঐক্যের স্বঘোষিত দাবিদার' মমতাকে নিশানা বিজেপির

রাষ্ট্রপতি নির্বাচনে (Presidential Election) জয়লাভ করেছেন দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। অন্যদের মতো তাঁকে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু কোথাও যেন তাল কেটে গিয়েছে। তৃণমূলের অন্তত এক বিধায়ক এবং একাধিক সাংসদ এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুকে ভোট দিয়েছেন। তা নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) পরে এবার খোঁচা বিজেপির (BJP) আইটি সেলের প্রধান অমিত মালব্যের (Amit Malviya)।

বাংলায় দ্রৌপদী মুর্মুর পক্ষে বাড়তি ভোট

বাংলায় দ্রৌপদী মুর্মুর পক্ষে বাড়তি ভোট

বাংলায় ২৯১ জন বিধায়ক ভোট দিয়েছিলেন। এর মধ্যে ৪ টি ভোট বাতিল হয়েছে। অর্থাৎ ২৮৭ টি ভোটের মধ্যে দ্রৌপদী মুর্মুর পক্ষে পড়েছে ৭১ টি ভোট। এখানে বিজেপির বিধায়ক সংখ্যা ৭০। অন্যদিকে যশবন্ত সিনহা পেয়েছেন ২১৬ টি ভোট। কিন্তু বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া ৫ বিধায়ককে ধরলে যশবন্ত সিনহার ভোট পাওয়ার কথা ২২১ টি। অন্যদিকে রাজ্যের যে ৩৪ জন সাংসদ বিধানসভায় ভোট দিয়েছেন, তাঁদের মধ্যে দুজন ভোট দিয়েছেন দ্রৌপদী মুর্মুকে আর দুজনের ভোট বাতিল হয়েছে।

শুভেন্দু অধিকারীর কটাক্ষ

রাষ্ট্রপতি নির্বাচনের ফল বেরনোর পরেই শুভেন্দু অধিকারী বলেছেন, তিনি আগেই বলেছিলেন বিজেপি ৭০ টা ভোট পাবেই। সেখান থেকে তা বেড়ে ৭১ হয়েছে। তিনি দাবি করেছেন, তৃণমূলের একজন ক্রং ভোটিং করেছেন আর চারজন নিশ্চিত করেছেন যাতে তাঁদের ভোট বাতিল হয়। এছাড়াও যে দুই সাংসদ দ্রৌপদী মুর্মুর পক্ষে ভোট দিয়েছেন এবং যে দুই সাংসদের ভোট বাতিল হয়েছে, তাঁদের সবাইকে গৈরিক অভিনন্দন জানিয়েছেন তিনি।

 তৃণমূলে অস্বস্তি

তৃণমূলে অস্বস্তি

বর্তমান পরিস্থিতিতে তৃণমূলের সাফাই রাষ্ট্রপতি নির্বাচনে সাংসদ কিংবা বিধায়কদের হুইপ দেওয়া যায় না। সেই কারণে দলের সাংসদ কিংবা বিধায়করা যা করেছেন, তাতে ক্রস ভোটিং বলা যায় না বলেও দাবি তৃণমূলের। তবে ঘরোয়া আলোচনা কোনওভাবেই অস্বস্তি ঢাকতে পারছে না ঘাসফুল শিবির।

অমিত মালব্যের নিশানায় মমতা

বিজেপি নেতা অমিত মালব্য অভিযোগ করেছেন, পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়কদের ক্রস ভোটিংয়ের জন্য ভয় দেখানো হয়েছিল। কিন্তু রাজ্যের সব বিজেপি বিধায়ক দ্রৌপদী মুর্মুকে ভোট দিয়েছেন। যদিও ২ সাংসদ এবং ১ বিধায়ক ক্রস ভোটিং করেছেন বলে দাবি করেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেছেন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী ঐক্যের স্বনিযুক্ত দাবিদার, সেখানে নিজের বিধায়কদের ওপরেই তাঁর কোনও নিয়ন্ত্রণ নেই।

কংগ্রেসকেও নিশানা

দ্রৌপদী মুর্মুর বিরোধিতা করার জন্য তিনি কংগ্রেসকেও নিশানা করেছেন। তিনি বলেছেন, সোনিয়া গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই দ্রৌপদী মুর্মুর বিরোধিতা করেছেন, যিনি দেশের প্রথম আদিবাসী মহিলায়, দেশের সর্বোচ্চ পদে বসবেন। এর আগে কংগ্রেস অপর আদিবাসী পিএ সাংমার রাষ্ট্রপতি পদে বিরোধিতা করেছিল বলেও মন্তব্য করেছেন। এর থেকেই বোঝা যায় তাঁদের আসল উদ্দেশ্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+