BJP's Win: বিধানসভা নির্বাচনের আগে ধাক্কা! MP-তে প্রভাবশালী কং নেতার গড়ে 'বড়' জয় বিজেপির
নভেম্বরে মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচনে। তার আগে শুক্রবার ঘোষণ হওয়া নির্বাচনী ফলে এগিয়ে গেল গেরুয়া শিবির (BJP's Win)। তাও আবার প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথের গড়ে। উপনির্বাচনে কংগ্রেসের হাত থেকে আসন ছিনিয়ে নিয়েছে সেখানকার শাসক শিবির।
স্থানীয় সংস্থার উপনির্বাচনে ছিন্দওয়ারার একটি আসন কংগ্রেসের থেকে ছিনিয়ে নিয়েছে বিজেপি (BJP's Win)। ছিন্দওয়ারার ৪২ নম্বর ওয়ার্ড গিয়েছে বিজেপির হাতে। বিজে্পির সন্দীপ সিং চৌহান কংগ্রেসের রাজেন্দ্র স্বামীকে ৪৩৬ ভোটে পরিজিত করেছেন।

সব মিলিয়ে স্থানীয় সংস্থার উপনির্বাচনে ১৩ টি আসনের মধ্যে সাতটি আসনে জয়লাভ করেছে বিজেপি (BJP's Win)। ছটি আসনে জয়ী হয়েছে কংগ্রেস। এই জয় উচ্ছ্বসিত রাজ্য বিজেপির সভাপতি বিষ্ণু দত্ত শর্মা। তিনি বলেছেন, গরিবদের কল্যাণে বিজেপি সরকার প্রকল্পগুলির সফল রূপায়নের কারণেই এই জয়। উপনির্বাচন হয়েছিল ১৩ জুন, মঙ্গলবার আর গণনা হয় শুক্রবার।

রাজ্য বিজেপির সভাপতি বিষ্ণু দত্ত শর্মা বলেছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ এবং তাঁর ছেলে নকুল নাথ এই উপনির্বাচনে দলীয় প্রার্থীর জন্য প্রচার করেছিলেন। তারপরেও বিজেপি (BJP's Win) ছিন্দওয়াড়ার ৪২ নম্বর ওয়ার্ডের বথ বুথে জয়ী হয়ে ইতিহাস তৈরি করেছে।












Click it and Unblock the Notifications