মোদী থাক, অমিত যাক! চিঠিতে চাঞ্চল্যকর দাবি প্রাক্তনমন্ত্রীর, জানালেন বিকল্প নামও

তিন রাজ্যে হারের ধাক্কায় বিজেপিতে সক্রিয় হয়ে উঠছে অন্য লবি। প্রকাশ্যেই দাবি উঠতে শুরু করেছে- এবার ব্যাটন তুলে দেওয়া হোক অন্যদের হাতে।

তিন রাজ্যে হারের ধাক্কায় বিজেপিতে সক্রিয় হয়ে উঠছে অন্য লবি। প্রকাশ্যেই দাবি উঠতে শুরু করেছে- এবার ব্যাটন তুলে দেওয়া হোক অন্যদের হাতে। হঠাৎই নরেন্দ্র মোদী-অমিত শাহের বিরোধী লবি মাথা তুলতে শুরু করে দিয়েছে। মোদীকে সরানোর দাবি না তুললেও, অমিত শাহকে নেতৃত্ব থেকে সরানোর দাবি উঠে গিয়েছে দলের অন্দরে।

সওয়াল যাঁদের হয়ে

সওয়াল যাঁদের হয়ে

সম্প্রতি বিজেপির বরিষ্ঠ এক নেতা দাবি করেছেন এবার নীতীন গড়কড়ি, শিবরাজ সিং চৌহান, রাজনাথ সিংয়ের মতো নেতাদের আরও বড় দায়িত্ব দেওয়া হোক। এর আগে নীতিন গড়কড়ি স্বয়ং হারের দায় নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তিনি বলেছিলেন, জেতার কৃতিত্ব নিলে, হারের দায়ও নিতে হবে।

কে কোন পদে

কে কোন পদে

এবার বরিষ্ঠ বিজেপি নেতা সংঘপ্রিয় গৌতম সরাসরি জানিয়েছেন, শিবরাজ সিং চৌহানকে বিজেপির সভাপতি করা হোক। আর নীতিন গড়কড়িকে করা হোক উপপ্রধানমন্ত্রী। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে রাজনাথ সিংয়ের নামও প্রস্তাব করা হয়েছে বিজেপির মধ্যে থেকে। এই দাবিতে বিজেপির অন্দরে বিরোধী লবি সক্রিয় হল।

চিঠি দিয়ে দাবি

চিঠি দিয়ে দাবি

শনিবার সংঘপ্রিয় গৌতম দলের শীর্ষ নেতৃত্বের কাছে একটি চিঠি লিখেছেন। সেই চিঠিতেই দাবি করা হয়েছে নীতীন গড়কড়ি, শিবারজ সিং চৌহান, রাজনাথ সিংয়ের নাম। এমনও দাবি করা হয়েছে, এই পরিবর্তন হলেই দল চাঙ্গা হবে। এখন সেই চিঠি নিয়েই শোরগোল বিজেপির অন্দরে, শোরগোল রাজনৈতিক মহলেও।

ভবিষ্যৎ নির্ধারণ

ভবিষ্যৎ নির্ধারণ

আর এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে দল তো চাঙ্গা হবে, কিন্তু অমিত শাহের তাহলে কী হবে? সেই উপায়ও বাতলে দিয়েছেন বর্ষীয়ান নেতা। অটলবিহারী বাজপেয়ীর আমলের মন্ত্রী বলেন, অমিত শাহ রাজ্যসভায় দলের হয়ে লড়াই করুন। আর সেই সঙ্গে তাঁর পরামর্শ যোগী আদিত্যনাথকেও।

ঘুরে দাঁড়াতে দাওয়াই

ঘুরে দাঁড়াতে দাওয়াই

যোগীর উদ্দেশ্যে তাঁর বার্তা, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে রেহাই দিয়ে ধর্মকর্ম নিয়ে থাকতে বলা হোক। রাজনাথ সিংকে করা হোক উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তাহলেই বিজেপির চেহারাই বদলে যাবে। ২০১৯ লোকসভা নির্বাচনেও তার সু-প্রভাব পড়বে বলে তিনি মনে করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+