BJP's target 2024: ২০২৪-এর লোকসভা ভোটের আগে বিজেপির রথে নতুন নতুন দল! পঞ্জাব থেকে পণ্ডিচেরী একনজরে
কর্নাটক বিধানসভা নির্বাচনে পরাজয়ের পরে বিজেপি ২০২৪ (BJP's target 2024)-এর লোকসভা নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, কর্নাটকের প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়ার জনতা দল সেকুলার বিজেপির সঙ্গে জোটে আগ্রহী। অন্যদিকে কেরলে একাধিক ছোট দলের সঙ্গে আলোচনা চালাচ্ছে বিজেপি।
বিজেপির সঙ্গে জোটে আগ্রহী সাম্প্রতিক সময়ে গেরুয়া শিবিরের কাছাকাছি এসেছে। বাহানাগা বাজারে ট্রেন দুর্ঘটনার পরে যেমন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে ওই দলকে, ঠিক তেমনই নতুন সংসদ ভবনের উদ্বোধনের সময় অন্য বিরোধীরা অনুপস্থিত থাকলেও দেবেগৌড়াকে দেখা গিয়েছিল সেই অনুষ্ঠানে।

২০১৯-এর লোকসভা নির্বাচনে জেডিএস ৯.৬৭ শতাংশ ভোট পেয়েছিল। আর এবারের বিধানসভা নির্বাচনে ১৩.২৯ শতাংশ ভোট পেয়ে তারা মাত্র ১৯ টি আসন দখল করতে পেরেছে। তারা ভেবেছিল বিধানসভা নির্বাচনে তারা দর কষাকষির জায়গায় যাবে। কিন্তু তা হয়নি। কর্নাটকে জেডিএস অস্তিত্ব রক্ষায় লড়াইয়ে চলে গিয়েছে।
এবার কর্নাটকে লোকসভার ২৮ টি আসনের মধ্যে চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় তারা। ২০১৯-এর নির্বাচনে জেডিএস একটি এবং বিজেপি ২৫ টি আসন দখল করেছিল। জেডিএসের বিভিন্ন পদক্ষেপে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এবার তারা বিজেপির সাহায্যেই সেখানে লড়াই টিকে থাকতে চায়।
অন্যদিকে বিজেপিরও (BJP's target 2024) দরকার জেডিএসকে। কেননা রাজ্যের শাসন ক্ষমতা হারানোর পরে রাজ্য থেকে ২৫ টি আসন জয় করা তাদের কাছে চ্যালেঞ্জের হয়ে দাঁড়িয়েছে। তবে কর্নাটকে এর আগেও বিডেপি জেডিএসের সঙ্গে জোট করেছিল দুবার। সেই দুবারের অভিজ্ঞতা মোটেও ভাল নয় গেরুয়া শিবিরের কাছে। এর মধ্যে একবার বিজেপির সমর্থনে মুখ্যমন্ত্রী হয়েছিলেন কুমারস্বামী।
কর্নাটকে জেডিএস ছাড়াও অন্য রাজ্যগুলিতে নতুন দলের সঙ্গে জোটের সন্ধানে রয়েছে বিজেপি। এনডিএ-তে থাকা পুরনো জোটসঙ্গীদের সঙ্গেও যোগযোগের পর্ব শুরু করে দিয়েছে গেরুয়া শিবির। কেননা বিজেপির লক্ষ্য হল ২০২৪-এ পরপর তৃতীয় বারের জন্য সরকার গঠন করা।
কর্নাটকের প্রতিবেশী দুই রাজ্য তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে টিডিপির সঙ্গে জোট করতে চন্দ্রবাবু নাইডুর সঙ্গে অমিত শাহ এবং জেপি নাড্ডার আলোচনা ইতিমধ্যেই হয়েছে। তামিলনাড়ুতে এআইএডিএমকের সঙ্গে বিজেপির জোট আগে থেকেই রয়েছে। পণ্ডিচেরীর জোট সরকারে রয়েছে বিজেপি। অন্যদিকে কেরলে কয়েকটি ছোট দলের সঙ্গে জোট তৈরি করছে আলোচনা চলছে গেরুয়া শিবিরের।

পঞ্জাবে বিজেপির জোট সঙ্গী ছিল অকালি দল। কিন্তু ২০২০-র কৃষি আইন নিয়ে তারা এনডিএ ছেড়ে বেরিয়ে যায়। ২০২২-এর বিধানসভা নির্বাচন কারোও ভাল যায়নি। এর মধ্যে অকালি দলের প্রধান প্রকাশ সিং বাদলের মৃত্যুর পরে শ্রদ্ধা জানাতে চণ্ডীগড়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। এরপর জেপি নাড্ডা জোটের জন্য বিজেপির (BJP's target 2024) হাত বাড়িয়ে দেওয়ার ইঙ্গিত করেছেন।
বিহারে আরএসএসপির উপেন্দ্র কুশওয়াহার সঙ্গে কথা হয়েছে অমিত শাহ এবং জেপি নাড্ডার। এছাড়াও চিরাগ পাসোয়ান এহং পশুপতি পরসকে বিজেপির স্বাভাবিক মিত্র বলেই ধরে নেওয়া হয়। এছাড়াও মুকেশ সাহানির নিরাপত্তা বাড়িয়ে তাকেও বার্তা দিয়েছেন অমিত শাহরা।
উত্তর প্রদেশে সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির অমপ্রকাশ রাজভরের সঙ্গে যোগাযোগ করেছে গেরুয়া শিবির। এই নেতা ২০১৭-র বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোট করলেও, ২০১৯-এর লোকসভা ও ২০২২-এর বিধানসভা নির্বাচনে তার সঙ্গে জোট হয়নি। ২০২৪ (BJP's target 2024)-এর নির্বাচনের আগে তার সঙ্গে বিজেপির জোটের সম্ভাবনা খুবই বেশি।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications